Monday, May 4, 2026

WHO : নতুন বছর ২০২২ সালেই করোনার অতিমারির বিরুদ্ধে লড়াই শেষ হওয়ার পক্ষে সওয়াল হু”র

Date:

Share post:

ইংরেজি নতুন বছর ২০২২ সালেই করোনা ভাইরাস এর মতো অতিমারির বিরুদ্ধে লড়াই শেষ হতে পারে। এই বছরই ভাইরাসকে চূড়ান্ত ভাবে মোকাবিলা করা সম্ভব হতে পারে। সবমিলিয়ে নতুন বছরই করোনা-আতঙ্কের শেষ প্রহর হতে চলেছে। এমনই আশা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংগঠনের  প্রধান ড. টেড্রোস আধানম ঘেব্রিয়েসাস। তবে একইসঙ্গে তিনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের ব্যাপারে শর্তের কথাও উল্লেখ করেছেন। এই শর্ত হল, উন্নত দেশগুলিকে তাদের করোনা ভ্যাকসিন অন্যদেশগুলিকেও সরবরাহ করতে হবে।

তাঁর দাবি, বিশ্বের সব দেশ একজোট হয়ে কাজ করতে পারলে ২০২২-এই করোনা অতিমারিকে হারিয়ে দেওয়া সম্ভব। সব দেশে সন পরিমাণ টিকা বিতরণের সওয়াল করেন তিনি। তাঁর মতে, সব দেশে সমানভাবে টিকাকরণ না হওয়ার কারণেই এ ভাবে প্রবেশ করছে একের পর এক নতুন ভ্যারিয়েন্ট।
করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিশ্ববাসীকে বারবার সতর্ক করেছে টিকার সম বন্টন নিয়ে। বিশ্বের দরিদ্র দেশগুলো ভ্যাকসিন পাচ্ছে না ঠিক মতো। সেই দাবিতে বারবার সোচ্চার হয়েছে হু।

এবার তিনি জানালেন, টিকার সম বন্টন যদি সম্ভব হয়, তাহলে ২০২২ সালের মধ্যেই মহামারিকে পরাজিত করা সম্ভব হবে।
তাঁর মতে, করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে দেশগুলো যদি সত্যিই আন্তরিকভাবে এগিয়ে আসে, তাহলে ২০২২ সালের মধ্যেই অতিমারিকে পরাজিত করা সম্ভব। অবশ্যই দেশগুলোকে ‘সঙ্কীর্ণ জাতীয়তাবাদ’ ও ‘টিকা মজুত’ করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বলে উল্লেখ করেছেন হু প্রধান।

Related articles

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে