Sunday, April 26, 2026

Covid 19: করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে মন্ত্রী বীরবাহা হাঁসদা

Date:

Share post:

করোনা-আক্রান্ত হয়ে কলকাতায় হোম আইসোলেশনে বন ও ক্রেতাসুরক্ষা দফতরের রাষ্ট্রমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি জানিয়েছেন, এখন একটু ভাল আছেন। ৩১ ডিসেম্বর জ্বর এসেছিল। সঙ্গে সামান্য সর্দিকাশি, গলাব্যথা। ১ জানুয়ারি ঝাড়গ্রাম জেলা হাসপাতালে অ্যান্টিজেন ও আরটিপিসিআর টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন বিকেলে ঝাড়গ্রাম থেকে কলকাতার সল্টলেকের বাড়িতে চলে আসেন। এখন ওখানেই আইসোলেশনে রয়েছেন।

মন্ত্রীর মা চুনীবালা হাঁসদা এক ফুটবল প্রতিযোগিতার টুর্নামেন্টে জামবনির তেঁতুলিয়ায় ছিলেন। তিনি জানান, পয়লা জানুয়ারি মেয়ে ঝাড়গ্রামে এসেছিল। কিন্তু তাঁর সঙ্গে দেখা হয়নি। তবে তিনি শুনেছেন তাঁর মেয়ে জ্বরজ্বর ভাব ও গায়ে ব্যথা নিয়ে এসেছিলেন। পরিবারের অন্যরা অবশ্য সুস্থই আছেন। মঙ্গলবার বীরবাহা মেসেজ করে জানান, ব্যথা ও জ্বর কমেছে। এখন একটু ভাল আছেন। পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠাদিবসের কর্মসূচিতে যোগ দিতে ঝাড়গ্রামে আসেন। গলাব্যথা এবং জ্বরজ্বর ভাব ছিল বলে ঝাড়গ্রাম হাসপাতালে পরীক্ষা করান। ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগরপল্লির বাসিন্দা বীরবাহা। মা চুনীবালা, ভাইবোনদের সঙ্গেই থাকেন।

আরও পড়ুন- Mithun Chakraborty:ভৌতিক ফিল্মে মিঠুন, রইল 12 ’O’ Clock ছবির ট্রেলার

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...