Thursday, May 21, 2026

Icc test Ranking: আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ উন্নতি রাহুলের, দু’ধাপ নামলেন অধিনায়ক কোহলি

Date:

Share post:

সময়টা ভালো যাচ্ছে কে এল রাহুলের( kl Rahul)। আইসিসি ব‍্যাটারদের টেস্ট র‍্যাঙ্কিং-এ( ICC TEST Batsman Ranking) উন্নতি হল তাঁর।

বুধবার প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। তাতে টেস্ট র‍্যাঙ্কিং- ১৮ ধাপ এগিয়েছেন রাহুল। এই মুহূর্তে ৩১ নম্বরে উঠে এসেছেন তিনি। উন্নতি হয়েছে অজিঙ্কে রাহানেরও। দু’ধাপ এগিয়ে ২৫ নম্বরে রয়েছে রাহাণে। এক ধাপ এগিয়েছেন মায়াঙ্ক আগরওয়ালও। একাদশ স্থানে রয়েছেন তিনি। তবে ব‍্যাটিং-এ খারাপ পারফরম্যান্সের জন‍্য দু’ধাপ নামলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। নবম স্থানে রয়েছেন তিনি। প্রথম দশে রয়েছেন রোহিত শর্মা। চোটের জন্য প্রোটিয়াদের বিরুদ্ধে না খেললেও পঞ্চম স্থানে রয়েছেন তিনি। টেস্ট র‍্যাঙ্কি-এ শীর্ষে রয়েছেন লাবুশানে। দ্বিতীয় স্থানে রয়েছেন ইংল‍্যান্ডের জো রুট। তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

এদিকে বোলারদের টেস্ট র‍্যাঙ্কি-এ দ্বিতীয় স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। শীর্ষে রয়েছেন প‍্যাট কামিন্স। নবম স্থানে রয়েছেন ভারতের যশপ্রীত বুমরাহ।

আরও পড়ুন:Tamim Iqbal: কিউয়িদের হারানোর পরই, মমিনুল হকদের বিশেষ বার্তা একদিনের দলের অধিনায়ক তামিম ইকবালের

Related articles

অভি-সানি’ নেমপ্লেট লেখা ফ্ল্যাটে পুর-আধিকারিকরা, ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ!

ঠিকানা, দমদমের ১৯ ডি, ৭ ট্যাঙ্ক লেন, কলকাতা-৭০০০৩০, ফ্ল্যাটের নেমপ্লেটে লেখা 'অভি-সানি'। বাড়ির যৌথ মালিকের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়...

মোদি মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা! আজ রাজধানীতে জরুরী বৈঠক প্রধানমন্ত্রীর

পূর্ণমন্ত্রী পাবে কি বাংলা, উত্তর মিলতে পারে আজ। বিদেশ সফর শেষে বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন...

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...