Thursday, June 11, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এগিয়ে থেকেও শেষ মুহূর্তে হায়দরাবাদ এফসির কাছে আটকে গেল এটিকে মোহনবাগান । ম‍্যাচের ফলাফল ২-২। এই ড্র-এর ফলে লিগ টেবিলে শীর্ষে ওঠা হল না বাগান ব্রিগেডের। ওপর দিকে মোহনবাগানের সঙ্গে ড্র করে শীর্ষে পৌঁছে গেল হায়দরাবাদ এফসি।

২) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে চাপে ভারত। প্রোটিয়াদের জয়ের জন‍্য দরকার ১২২ রান। ভারতের দেওয়া ২৪০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এদিন অনবদ্য ব্যাটিং দক্ষিণ আফ্রিকার।

৩) বুধবার প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব‍্যাটারদের র‍্যাঙ্কিং-এর তালিকা। তাতে টেস্ট র‍্যাঙ্কিং- ১৮ ধাপ ৩১ নম্বরে উঠে এসেছেন কে এল রাহুল। দু’ধাপ নামলেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। নবম স্থানে রয়েছেন তিনি।

৪) ইতিহাস গড়ল বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার কিউয়িদের হারাল বাংলা টাইগার্সরা। মাউন্ট মাউঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারাল মমিনুল হকের দল। আর জয়ের জেরে রেকর্ড গড়ল বাংলাদেশ। ২১ বছরের খরা কাটাল তারা।

৫) মঙ্গলবার বেঙ্গালুরু এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে লাল-হলুদ ব্রিগেড। যদিও দলের খেলায় খুশি ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন হেড কোচ রেনেডি সিং। তিনি বলেন, ছেলেদের লড়াই দেখে আমি খুশি।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...