Thursday, May 21, 2026

Weather Forcast:কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা, আগামী সপ্তাহেই ফের বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

নতুন বছরের শুরুর দিন থেকে জমিয়ে শীতের আমেজ নিতে শুরু করেছিল রাজ্যবাসী। কিন্ত জানুয়ারী মাসের দ্বিতীয় সপ্তাহেই ফের ছন্দপতন। দাপট কমছে ঠান্ডার। মৌসম ভবন সূত্রের খবর, উত্তর-পশ্চিম ভারতে পর পর দু’টি পশ্চিমী ঝঞ্ঝার জেরেই রাজ্যে শীতের কনকনে ঠান্ডা অনুভব করা যাচ্ছে না। পাশাপাশি, আগামী সপ্তাহ থেকেই বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

আরও পড়ুন:Booster Dose: বুস্টার ডোজ নিতে দ্বিতীয় ডোজের সঙ্গে ব্যবধান থাকতে হবে ৯ মাস, জানাল ICMR

কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। তাই বারবার বাঁধা পাচ্ছে উত্তুরে হাওয়া বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশায় মুখ ঢেকেছিল তিলোত্তমা । যদিও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।

আগামী সপ্তাহের গোড়ায় কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশির ভাগ জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি থাকতে পারে। ফলে শীতেও হাড়হিম করা ঠান্ডার দেখা মিলবে না। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ পতন হয়েছিল। পানাগড় এবং আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে যথাক্রমে ৭.৯ এবং ৮.৮ ডিগ্রিতে। দার্জিলিঙে ৪.৪, কালিম্পঙে ৮ এবং কোচবিহারের তা হয়েছে ৮.৯ ডিগ্রি। পুরুলিয়া এবং শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাড়ে ৯ ডিগ্রি। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর, বসিরহাট, নদিয়ার কৃষ্ণনগর, মুর্শিদাবাদের বহরমপুর, বাঁকুড়া, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রি রয়েছে।


Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...