Tuesday, March 17, 2026

George Floyd: ফ্লয়েডের চার বছরের নাতনিকে ঘুমের মধ্যে গুলি

Date:

Share post:

নতুন বছরটা মোটেই ভাল ভাবে শুরু হল না জর্জ ফ্লয়েডের George Floyd) চার বছরের নাতনি আরিয়ানা ডেলানের (Ariyana Delan)। ১ জানুয়ারি রাতে টেক্সাসের (Texas) হিউস্টনে নিজেদের ফ্ল্যাটে ঘুমোচ্ছিল আরিয়ানা। অভিযোগ, রাত তিনটে নাগাদ হঠাৎই এক বন্দুকবাজ হামলা চালয়। মেয়েটির বাবা ডেরেকের কথায়, ‘‘আরিয়ানা আর্তনাদ করে বলে, ‘আমার গুলি লেগেছে।’ দেখি মেয়ের শরীর রক্তে ভেসে যাচ্ছে।”

অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে ফ্লয়েডের নাতনি। আরিয়ানার ঠাকুরমা ফ্লয়েডের নিজের বোন। গুলি ফুসফুস ও যকৃৎ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে ছোট্ট মেয়েটির। পাঁজরের হাড় ভেঙেছে। অস্ত্রোপচারের পরে সুস্থ হয়ে উঠছে সে। ইচ্ছাকৃতভাবেই এই হামলা বলে অভিযোগ ডেরেকের। পুলিশ দেরি করে এসেছে বলেও অভিযোগ তাঁর।

তবে, হিউস্টন পুলিশের দাবি, হামলার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে দেখছে, বিশেষ কোনও কারণে ওই পরিবারটিকে আক্রমণ করা হয়েছে কি না।

আরও পড়ুন: কেন্দ্রের গাইডলাইন না জেনে প্রশ্ন তোলেন রাজ্যপাল: মোদির সামনে ধনকড়কে তোপ মমতার

মিনিয়াপোলিসের রাস্তায় ২০১৯-এর ২৫ মে ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরেন পুলিশ আধিকারিক ডেরেক শভিন। সাড়ে ৯ মিনিট সে ভাবে থাকার ফলে ঘটনাস্থলেই মারা যান ফ্লয়েড। তার পর থেকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আমেরিকা। নিন্দায় সরব হয় বিশ্ব। সেই মামলায় গত বছর এপ্রিলে দোষী সাব্যস্ত হন শভিন। তাঁর সাড়ে ২২ বছর কারাদণ্ড ঘোষণা করে মিনিয়াপোলিসের আদালত। কৃষ্ণাঙ্গ আন্দোলনের সমর্থনের কারণেই তাদের ওপর হামলা বলে অভিযোগ আরিয়ানার পরিবারের।

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...