Saturday, March 14, 2026

Hair Cut: থুতু ছিটিয়ে মহিলার চুল কাটা! জাভেদ হাবিবের বিরুদ্ধে মামলা, ক্ষমাপ্রার্থী হেয়ারস্টাইলিস্ট

Date:

Share post:

জনপ্রিয় হেয়ারস্টাইলিস্ট। দেশ শুধু না, বিদেশিও তাঁর যথেষ্ট পরিচিতি রয়েছে। সেহেন জাভেদ হাবিবের (Jawed Habib)-এর বিরুদ্ধে বেনজির অভিযোগ। মাথায় থুতু ছিটিয়ে মহিলার চুল কেটেছেন তিনি। করোনাকালে এই অভিযোগ এক মহিলার। থুতু ছিটিয়ে চুল কাটার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরালও হয়েছে। মহিলা কমিশনের করা অভিযোগের ভিত্তিতে জাভেদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে মুজফফরনগর থানার পুলিশ। IPC ৩৫৫ ধারা (হামলা), ৫০৪ (অপমান) এবং মহামারী আইনের ধারায় হেয়ারস্টাইলিস্টের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

যদিও ভিডিও ভাইরাল হতেই ক্ষমা চেয়েছেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব। একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “আমার সেমিনারে বলা কিছু কথা যদি কাউকে কষ্ট দেয় তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আপনারা যদি সত্যিই আঘাত পেয়ে থাকেন, আমি অন্তর থেকে ক্ষমাপ্রার্থী। আমি দুঃখিত”

ঘটনাটি ঘটেছিল কী? মুজফরনগরে জাভেদ হাবিবের ওয়ার্ক শপে চুল কাটাতে গিয়েছিলেন বাগপতের তরুণী পূজা (Puja)। তরুণীর বয়ান অনুযায়ী, চুল কাটতে গিয়ে হাবিব তাঁর চুলে রীতিমতো থুতু ছিটিয়েছেন। প্রতিবাদ জানালে নাকি বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট দাবি করেন, তাঁর থুতুতে প্রাণ আছে। এটি চুলের পক্ষে ভালো। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেট দুনিয়া তোলপাড়। ঘেন্নায় মুখ ঘুরিয়েছে নেটিজেনরা। ঘটনা নজরে আসতে পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন। উত্তরপ্রদেশ পুলিশকে বিষয়টি খতিয়ে দেখতে আর্জি জানায়। একইসঙ্গে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানার (Rakesh Asthana) কাছেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন করা হয়।

তবে, হাবিবের বিরুদ্ধে যা পদক্ষেপ করা হোক না কেন, এই অভিজ্ঞতার পর পূজা জানিয়েছেন, তিনি রাস্তার পাশে বসা নাপিতের থেকেও চুল কাটাতে পারেন কিন্তু জীবন কোনওদিন আর জাভেদ হাবিবের কাছে যাবেন না।

আরও পড়ুন- বিদেশ ফেরত যাত্রীদের জন্য ৭ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...