Thursday, May 14, 2026

Missionaries Of Charity:বিতর্কের অবসান ঘটিয়ে ফের বিদেশি অনুদানের ছাড়পত্র পেল মিশনারিজ অব চ্যারিটি

Date:

Share post:

বিতর্কের অবসান। বিদেশি অনুদান পেতে আর বাধা রইল না মাদার টেরিজার সংস্থা মিশনারিজ অব চ্যারিটির। শনিবারই বিদেশি অনুদানের ছাড়পত্র ফেরাল কেন্দ্রীয় সরকার। ২৫ ডিসেম্বর, ২০২১ তারিখে মিশনারিজ অব চ্যারিটির এফসিআরএ রেজিস্ট্রেশন পুনর্নবীকরণের আবেদন খারিজ করে দেয় কেন্দ্র।এরপর শুরু হয় বিতর্ক।শেষমেশ শনিবার এতে ছাড়পত্র দেওয়া হয়। গত বছরের ২৫ ডিসেম্বর এই সংস্থার এফসিআরএ লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে তহবিলের একটি মূল উৎস বন্ধ করে কেন্দ্র। এই সিদ্ধান্তের সপ্তাহ দু’য়েক পর ছাড়পত্র মিলল। স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, মিশনারিজ অব চ্যারিটির পুনর্নবীকরণের আবেদন খতিয়ে দেখার সময় বেশ কিছু গোলমেলে তথ্য তাদের হাতে এসে পৌঁছয়। এর পর চ্যারিটির পক্ষ থেকেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে সংস্থার অ্যাকাউন্ট বন্ধ করার অনুরোধ করা হয়।

আরও পড়ুন:আপনার মৌনতা ঘৃণা ভরা কণ্ঠকে উৎসাহিত করে: প্রধানমন্ত্রীকে চিঠি IIM-এর পড়ুয়া-শিক্ষকদের

এদিকে লাইসেন্স বাতিল করায় এই সংস্থার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল। ফলে বিদেশি অনুদান পেতে অসুবিধা হচ্ছিল। তাতেই সমস্যায় পড়েন ২২ হাজার রোগী এবং কর্মী।  অ্যাকাউন্ট পুনর্নবীকরণের আর্জি জানিয়ে মিশনারিজ অব চ্যারিটির তরফে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানানো হয়।  সেই আবেদন খতিয়ে দেখে মিশনারিজ অফ চ্যারিটির বিদেশি অনুদানের ছাড়পত্র ফেরাল কেন্দ্রীয় সরকার।

শনিবার সকালে তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন  একটি টুইটে মিশনারিজ অব চ্যারিটিকে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে বলে জানান। তিনি  লেখেন, ‘মাদার টেরিজার মিশনারিজ অব চ্যারিটি এফসিআরএ লাইসেন্স পুনরায় চালু হয়েছে। গত দু’সপ্তাহ ধরে চলা যাবতীয় হয়রানির অবসান হয়েছে।’ পাশাপাশি ওই একই টুইটে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তৃণমূল সাংসদ লিখেছেন, ভালোবাসার শক্তি ৫৬ ইঞ্চি শক্তির চেয়েও বেশি শক্তিশালী।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...