Sunday, May 3, 2026

Kolkata Police: করোনা আক্রান্ত কলকাতা পুলিশের আরও ৫৯ জন, উদ্বেগে লালবাজার

Date:

Share post:

বাড়ছে করোনার দাপট আক্রান্ত হচ্ছেন প্রথম শ্রেণির কোভিড যোদ্ধারা। ফের কলকাতা পুলিশের ৫৯ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল। ফলে তৃতীয় ঢেউয়ে কলকাতা শুধুমাত্র পুলিশেরই মোট ৩৫৪ জন করোনা আক্রান্ত হলেন৷ বাদ পড়েননি কলকাতা পুলিস কমিশনার, যুগ্ম কমিশনার থেকে শুরু একাধিক পদস্থ কর্তা৷ যদিও আপাতত তাদের মধ্যে ৩০ জন সেরে উঠেছেন।

আরও পড়ুন:Weather Forecast: ভরা পৌষেও বৃষ্টি,উধাও শীতের আমেজ

করোনা আক্রান্ত হয়েছেন সিবিআই আধিকারিকরাও৷ নিজাম প্যালেস ও সল্টলেকের সিজিও কমপ্লেক্স মিলিয়ে ১৩ জন সিবিআই অফিসার করোনা আক্রান্ত৷ তাঁরা সিবিআইয়ের ব্যাঙ্ক জালিয়াতি, চিটফান্ড তদন্ত ও দুর্নীতিদমন শাখার অফিসার৷ এই পরিস্থিতিতে ৪০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাচ্ছে সিবিআই কর্তারা।

বড়দিন ও বর্ষবরণ উৎসবের উপলক্ষে কলকাতার রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল৷ অনুমান, ডিউটি করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন সকলে৷ এত বেশি সংখ্যক পুলিশ একসঙ্গে আক্রান্ত হওয়ায় কপালে ভাঁজ পড়েছে লালবাজার কর্তৃপক্ষর। কলকাতা পুলিশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৫৪ জন। তার মধ্যে ১১ জন আইপিএস অফিসার। আক্রান্তদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন৷ কেউ কেউ রয়েছেন হোম আইসোলেশনে৷

Related articles

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...

বায়ুদূষণ কমাতে বড় পদক্ষেপ বন্দর কর্তৃপক্ষের, হলদিয়ায় ১৬ কোটির ডাস্ট স্ক্রিন

শিল্পশহর (Industrial City) হলদিয়ায় (Haldia) বায়ুদূষণ সবসময়ই বড় সমস্যা। এবার সেই সমস্যা কমাতে বড় পদক্ষেপ নিল হলদিয়া বন্দর...

IPL: গুরুত্বপূর্ণ সময়ে ছুটি কাটাতে বিদেশে! বিতর্কে আরসিবি দল

আইপিএলের মধ্যেই বিতর্কে আরসিবি কয়েকদিন আগে গুজরাটের বিরুদ্ধে ম্যাচে ক্যাচ নিয়ে বিতর্ক হয়েছিল এবার টুনামেন্টের মধ্যেই ছুটি কাটাতে...