Saturday, March 14, 2026

‘শুভেন্দুর সঙ্গে কি রাজ্যপালের গোপন প্রেম আছে?’ ধনকড়কে তীব্র কটাক্ষ কল্যাণের

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে কি রাজ্যপাল জগদীপ ধনকড়ের গোপন প্রেম আছে না অন্য কিছু আছে? শেওরাফুলিতে এসে শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) ও জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) কড়া ভাষায় আক্রমণ শানালেন শ্রীরামপুরের তৃণমূল(TMC) সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়(Kalyan Banerjee)।

রবিবার শেওড়াফুলি যৌনপল্লী এলাকায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ছিলেন এলাকার বিধায়ক অরিন্দম গুইন ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাজ্যপাল ও বিরোধী দলনেতাকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে কল্যাণ বলেন, যেসব বিষয়ে রাজ্যপালের এক্তিয়ার নেই সেই বিষয়গুলোতে রাজ্যপাল জোর করে কথা বলছেন।যেখানে রাজ্যের পুরভোট নিয়ে হাইকোর্টে বিষয়টি বিচারাধীন সেখানেও রাজ্যপাল কথা বলছেন।চন্দননগরের পুরনিগমের ভোটের প্রচারে তৃণমূলের নির্বাচন কমিশনের সমস্ত নীতি মেনে প্রচার চালাচ্ছে আর বিজেপি বিধিভঙ্গ করছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সাংসদ বিষয়টি করা ভাষায় দেখার আবেদনও জানান। এখানেই না থেমে কল্যাণ আরো বলেন, যেখানে রাজ্যপাল সব বিষয়ে কথা বলছেন কিন্তু রাজ্যের বিরোধিদলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে কিছুই বলেন না। এই ইস্যুতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, জগদীপ ধনকরের সঙ্গে কি শুভেন্দুর কোনো গোপন সম্পর্ক রয়েছে? নাকি দুজনের মধ্যে গোপন প্রেম চলছে।

আরও পড়ুন- Kolkata Police: করোনা আবহে যেতে হবে না থানায়, হোয়াটসঅ্যাপে জানান অভিযোগ

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...