Wednesday, May 27, 2026

প্রাথমিক টেট ২০২১-এর ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ, উত্তীর্ণ ৯৮৯৬ জন

Date:

Share post:

২০২১ প্রাথমিক টেট পরীক্ষার(primary TET exam) ফল ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার শিক্ষা পর্ষদের তরফে এই ফল প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে ২ লক্ষের বেশি পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছেন প্রায় ১০,০০০ জন পরীক্ষার্থী।

প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এই বছর মোট পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে ৫৫ হাজারের মতো পরীক্ষার্থী ছিলেন অনুপস্থিত। পরীক্ষা দেন মোট ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন। তাঁদের মধ্যে ১২ জনের পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষায় পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন। পরীক্ষার্থীরা তাদের ফলাফল জানতে পারবেন নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে।

আরও পড়ুন:Covid Update: ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন

উল্লেখ্য, গত বছর ৩১ জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই পরীক্ষায় উত্তীর্ণরা চাকরি পাবেন বলে জানা গিয়েছে। https://wbtetresult.in/index.php ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সাবমিট করলে জানা যাবে পরীক্ষার ফল।

Related articles

ম্যাজিক মোমেন্টসকে ব্যান করার প্রতিবাদ, ফোরাম- ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে লীনা-পুত্র অর্ক

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর গোটা ইন্ডাস্ট্রি আঙ্গুল তুলেছে, প্রযোজনার সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments)...

জামিন পেলেন স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত 

আদালতে সময় মতো পৌঁছলো না নথি, ১ হাজার টাকার বন্ডে জামিন পেলেন রাজগঞ্জের প্রাক্তন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)...

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...