Friday, May 22, 2026

কেন্দ্রীয় মন্ত্রিসভায় করোনার হানা, আক্রান্ত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

Date:

Share post:

করোনার(Coronavirus )তৃতীয় ঢেউয়ের ধাক্কায় বেসামাল গোটা দেশ। গত কয়েকদিনে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন একের পর এক ভিভিআইপি। ভাইরাস এবার ঢুকে পড়ল কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্দরে। করোনা আক্রান্ত হলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। সোমবার বিকেলে নিজেই টুইট করে সেই খবর দিয়েছেন।

এদিন টুইট করে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং লেখেন, “করোনা (Coronavirus) আক্রান্ত। মৃদু উপসর্গ রয়েছে। কোয়ারেন্টাইনে রয়েছি। সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা আইসোলেশনে থাকুন। কোভিড পরীক্ষাও করিয়ে নিন।” ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও করোনা থেকে রেহাই পেলেন না দেশের প্রতিরক্ষামন্ত্রী।

আরও পড়ুন:Covid Update: ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন

রাজনাথ সিংয়ের পাশাপাশি এদিন করোনা আক্রান্ত হয়েছেন কারাট দম্পতি। সোমবার নমুনা পরীক্ষায় প্রকাশ কারাট ও বৃন্দা কারাটের করোনা পজিটিভ আসে। দু’জনকেই হায়দরাবাদের একটি হাসপাতালে ভরতি করা হয়েছে। গত শুক্রবার থেকে হায়দরাবাদ সুন্দরাইয়া বিজ্ঞান কেন্দ্রমে সিপিএমের কেন্দ্রীয় কমিটির তিনদিনের বৈঠক হয়। সেখানে যোগ দিতেই গিয়েছিলেন কারাট দম্পতি। যদিও বর্তমানে তারা স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...