Sunday, June 14, 2026

Corona: করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ক্রমশ দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তদের তালিকা। এবার কোভিডে আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। টুইট করে নিজেই জানিয়েছেন সেকথা। তিনি লিখেছেন, “লক্ষণ দেখা দেওয়ার আমি কোভিড পরীক্ষা করিয়েছি ৷ যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এখন যদিও সুস্থবোধ করছি ৷ চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি ৷” একইসঙ্গে গত কয়েকদিনে যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি ৷

সংক্রমিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। জানা গিয়েছে, তাঁরও মৃদু উপসর্গও রয়েছে। রয়েছেন হোম আইসোলেশনে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইও কোভিড পজিটিভ বলে খবর। উল্লেখ্য, রবিবারই কোভিড পজিটিভ হন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। সংক্রমিত হয়েছেন বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও।

এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন সিপিআই নেতা প্রকাশ কারাট। তাঁর স্ত্রী বৃন্দা কারাটও করোনা আক্রান্ত। তাঁরা দু্’জনে গত শনিবার শারীরিক অসুস্থতা অনুভব করেন। রবিবার দু’জনে করোনা পরীক্ষা করান। সোমবার তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এ কারণে তাঁরা হাসপাতালে আছেন বলে খবর।

আরও পড়ুন- Gangasagar Mela: গঙ্গাসাগর মেলার জন্য একাধিক বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ঘোষণা পূর্ব রেলের

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...