Tuesday, May 19, 2026

ডায়মন্ড হারবার মডেলেই হবে কোভিডমুক্তি, বললেন কুণাল সরকার

Date:

Share post:

করোনা প্রতিরোধে অভিষেক মডেল ক্রমশ রাজ্যজুড়ে চিকিৎসাক্ষেত্রের প্রথিতযশাদের প্রশংসা কুড়োচ্ছে। ডায়মন্ড হারবারে একদিনে কোভিড টেস্টে রেকর্ড করার পর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশে দাঁড়ালেন বিশিষ্ঠ চিকিৎসক কুণাল সরকার (Dr. Kunal Sarkar)। টুইট করে কুণাল অভিষেকের সাফল্যকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা কমিয়ে আনতে হলে একমাত্র উপায় হল যত বেশি সম্ভব টেস্ট চালু করা। আর এক্ষেত্রে ডায়মন্ড হারবার আমাদের পথপ্রদর্শক হতে পারে। এরপরেই ডা. সরকার রাজ্যবাসীকে কার্যত সাবধান করে দিয়ে বলেছেন ইতিমধ্যেই রাজ্যের করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের বেশী। গঙ্গাসাগরের পর আরও যা বাড়তে পারে।

এর আগে আলিপুরে প্রশাসনিক বৈঠক করার পর অভিষেক দুমাস সমস্তকিছু বন্ধ রাখার অভিমত জানিয়েছিলেন। কুণাল সরকার প্রকাশ্যেই অভিষেকের মতামতকে সমর্থন করেছিলেন। পাল্টা সৌজন্য-ধন্যবাদ জানান অভিষেকও। এবার ফের অভিষেকের ডায়মন্ড হারবার মডেলের প্রশংসা এবং গঙ্গাসাগর নিয়ে চোট্ট খোঁচা নিশ্চিতভাবে নতুন বিতর্ক তৈরি করে দেবে।

আরও পড়ুন- ফোনে ভেসে আসছে নারীকণ্ঠ, চন্দননগরে কল সেন্টার খুলে অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...