Wednesday, June 24, 2026

India Match: দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে ভারত, দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৭ রান টিম ইন্ডিয়ার

Date:

Share post:

ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa) তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৭ রান টিম ইন্ডিয়ার। ৭০ রানে এগিয়ে বিরাট বাহিনী।

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে দাপট দেখায় ভারতীয় বোলাররা। যার ফলে ২১০ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রোটিয়াদের হয়ে লড়াই করেন কিগান পিটারসেন। ৭২ রান করেন তিনি। ২৮ রান করেন বাভুমা। ২৫ রান করেন মহারাজ। ভারতের হয়ে ৫ উইকেট নেন যশপ্রীত বুমরাহ। দুটি করে উইকেট নেন উমেশ যাদব এবং মহম্মদ শামি। একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারতীয় দল। শুরুতেই উইকেট হারায় কে এল রাহুল এবং ময়ঙ্ক আগারওয়াল। ১০ রান করেন রাহুল। ময়ঙ্ক করেন ৭ রান। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন কাসিগো রাবাডা এবং জনসেন।

আরও পড়ুন:Ab de Villiers: কেন সব ধরনের ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবিডি? জানালেন নিজেই

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...