Friday, June 12, 2026

শিলিগুড়ির উন্নয়নে তৃণমূলের তুরুপের তাস ‘দিদির প্রতিনিধি’

Date:

Share post:

পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মূল হাতিয়ারই উন্নয়ন। তাই শিলিগুড়ি (Siliguri) সার্বিক উন্নয়নের লক্ষে দিদির প্রতিনিধিদের চায় ট্যাগলাইনকে প্রকাশ্যে আনতে চাইছে। দিদির প্রতিনিধিদের চায় এই ট্যাগ লাইনকে সামনে রেখেই রিপোর্ট কার্ডে পেশ করছে তৃণমূল কংগ্রেস।

বাম আমলে অবহেলিত শিলিগুড়িতে গত সাত মাসে প্রাণ ফিরিয়েছে গৌতম দেবরা। বাম আমলে অশোক ভট্টাচার্যদের কাজ করার সুযোগ থাকলেও তেমন উন্নয়নমুখী হননি তারা। তবে সাত মাস প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদে থেকে বিল্ডিং প্ল্যান পাশ থেকে শুরু করে ট্রেড লাইসেন্স রিনুয়াল সহ নতুন লাইসেন্স এর সমস্যা সমাধান হয়েছে। এমনকি সাধারণ মানুষের সমস্যা সমাধানে টক চেয়ারম্যান আরও উদ্যোগী হয়েছিলেন গৌতম দেব।

বুধবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও গৌতম দেব যৌথভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি আবেদনপত্র পেশ করেন। আবেদনপত্র মূলত গুরুত্ব পেয়েছে সার্বিক উন্নয়নের লক্ষে শিলিগুড়ি এবার দিদির প্রতিনিধিদের চায় নামক ট্যাগলাইন। এদিন এই প্রসঙ্গে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, শিলিগুড়ি উন্নয়নে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আশীর্বাদ করবে সাধারণ মানুষ। কারণ শিলিগুড়ির (Siliguri) উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। অন্যদিকে এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, শিলিগুড়ি সার্বিক উন্নয়নের লক্ষে দিদির প্রতিনিধিদেরও চাই এই ট্যাগ লাইনকে সামনে রাখা হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ শিলিগুড়ি পুরো বোর্ডে বামেরা ক্ষমতায় ছিল। কিন্তু শহরের কোন উন্নয়ন তারা করেনি। অথচ গত ৭ মাস সময় কালে পুরো বোর্ডের যা কাজ হয়েছে তা নাগরিকদের কাছে তুলে ধরেন তিনি। এছাড়াও আগামী পরিকল্পনার বিষয়ে নানা বিষয় উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মডেলেই হবে কোভিডমুক্তি, বললেন কুণাল সরকার

Related articles

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...