Friday, June 12, 2026

Swami Vivekananda: স্বামী বিবেকানন্দ উৎকর্ষ সম্মান অনুষ্ঠানে চাঁদের হাট

Date:

Share post:

চন্দন বন্দ্যোপাধ্যায়

স্বামী বিবেকানন্দের ১৬০ তম জন্মদিনে অর্থাৎ ১২ জানুয়ারি অনুষ্ঠিত হল স্বামী বিবেকানন্দ উৎকর্ষ সম্মান প্রদান সমাবর্তন। এই সমাবর্তনের আয়োজন করেছিল ওয়ার্ল্ড অ্যাচিভার্স ফাউন্ডেশন (World Achievers Foundation)।
বুধবার এই অনুষ্ঠানে ছিল চাঁদের হাট । সমাজের বিভিন্ন স্তরের কৃতী মানুষকে তারা সম্মানিত করলেন এই দিনে । কে ছিলেন না এই অনুষ্ঠানে?

পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত প্রখ্যাত বিজ্ঞানী বিকাশ সিনহা, অধ্যাপক ড. ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, প্রখ্যাত সঙ্গীতশিল্পী ইন্দ্রানী সেন , গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, চলচ্চিত্র পরিচালক সুজিত মন্ডল, চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক, সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য, সিএবি আধিকারিক বিশ্বরূপ দে, টাকি বয়েজ স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক সহ বিশিষ্টরা।

প্রবীণ বিজ্ঞানী বিকাশ সিনহা স্মরণ করিয়ে দেন, বিজ্ঞানের প্রতি স্বামীজীর চিন্তাধারা ও দূরদৃষ্টির কথা । তখন শিল্পী ইন্দ্রানী সেনের কন্ঠে ছিল স্বামীজীর সাহিত্য ও সঙ্গীতের প্রতি অনুরাগের কথা । অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, বিবেকানন্দ আমাদের শিখিয়েছিলেন মনটা কিভাবে তরুণ রাখতে হয়। অন্যের কাছে কিভাবে তরুণ মন নিয়ে পৌঁছতে হয় । সেটাই ছিল তার কাছ থেকে আমাদের বড় শিক্ষা।

অন্যদিকে গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া স্পষ্ট জানান, স্বামীজি বলেছিলেন ‘গীতাপাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো’ । সেটা আজও আমরা অনুভব করছি। তাই খেলার মাঠে আরও বেশি যুবসমাজকে দেখতে চাই। চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিক এই করোনা আবহে সার্বিক পরিস্থিতিকে জয় করতে পারার শিক্ষার মূল মন্ত্রটি স্বামীজীর চিন্তাধারার মধ্যে খুঁজে পান।

সব মিলিয়ে প্রত্যেক বিশিষ্টজনদের বক্তব্যে ছিল ভারতের এই মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা। বিবেকানন্দের চিন্তাধারা, সমাজের প্রতি তার অনুরাগ, শিক্ষার প্রতি ভালোবাসা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারার কথা।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...