Tuesday, May 5, 2026

বাবুঘাটে গঙ্গাসাগরের পুন্যার্থীদের RTPCR টেস্টে জোর

Date:

Share post:

গঙ্গাসাগরে ভিড় বাড়ছে পুন্যার্থীদের। বাবুঘাটে পুন্যার্থীদের কোভিড বিধি সম্পর্কে সচেতন করা হচ্ছে। মাস্ক পরতে বারবার অনুরোধ পুন্যার্থীদের। ভ্যাকসিন নেওয়া না থাকলে বাবুঘাটেই করোনা টিকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।বাবুঘাটে সাগরমেলার পুন্যার্থীদের RTPCR টেস্টে জোর দেওয়া হয়েছে।

রাজ্যের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী। রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের পরিসংখ্যান বলছে, একদিনে নতুন করে রাজ্যে সংক্রমিত ২২,১৫৫ জন, মৃত ২২।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

তৃতীয় ঢেউয়ের মধ্যেও হঠাৎ করে পজিটিভিটি রেট কমায় আশার আলো দেখছেন স্বাস্থ্যকর্মীরা। পাশাপাশি রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৮১১৭ জন, সুস্থতার হার অনেকটাই কমে ৯২.১৭%। তবে কিছুটা স্বস্তি দিয়েছে পজিটিভিটি রেট বা আক্রান্তের হারের নিম্নমুখী গ্রাফ। মঙ্গলবার রাজ্যের সংক্রমণের হার ছিল ৩২.৩৫%। যে পরিসংখ্যান দেখে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক। কিন্তু এদিন সেই রেট কমে ৩০.৮৬%। তবে দৈনিক মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে।

এদিকে, রাজ্যে প্রায় ১৪ হাজার বাড়ল সক্রিয় সংক্রমণ বা অ্যাক্টিভ কেস। পাশাপাশি দৈনিক সংক্রমণের নিরিখে ৭ হাজারের গণ্ডি পেরল কলকাতা। শহরে একদিনে সংক্রমিত ৭০৬০, মৃত ৭ জন। মোট মৃত্যুর ৩০%-এর বেশি কলকাতার। সংক্রমণের নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনা (৪৩২৬), হাওড়া (১৩৬১), দক্ষিণ ২৪ পরগনা (১৪৬১) এবং হুগলির (১১০৭) মতো জেলাগুলো।

 

Related articles

প্রধানমন্ত্রীর পার্লামেন্টারি মিটিংয়ে বাংলার মুখ্যমন্ত্রী নিয়ে আলোচনার সম্ভাবনা, আজই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী!

বঙ্গজয়ের পর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ নিয়ে বিজেপির অন্দরে আলোচনা শুরু। আজ দিল্লিতে জোড়া বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

IFA অনূর্ধ্ব-১৩ লিগে জয় দিয়েই যাত্রা শুরু মার্লিন ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগ মার্লিন রাইজের আর১০ ফুটবল গ্রাউন্ডে সূচনা হল। উদ্বোধনী...

তৃণমূল সুপ্রিমোর কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পুড়িয়ে দেওয়া হল স্কুটার 

ভোট গণনার ফলাফল ঘোষণা হতে না হতেই শহর থেকে জেলা সর্বত্র অশান্তির খবর। মধ্যরাতে আক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!

ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট...