Monday, May 11, 2026

Spanish Super Cup: স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ, সেমিফাইনালে ৩-২ গোলে হারাল বার্সিলোনাকে

Date:

Share post:

স্প্যানিশ সুপার কাপের (Spanish Super Cup) সেমিফাইনালে দুরন্ত জয় পেল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। বুধবার মাঝরাতে তারা ৩-২ গোলে হারাল এফসি বার্সিলোকে ( Fc Barcelona)। রিয়ালের হয়ে গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র, করিম বেঞ্জেম এবং ফেডেরিকো ভালভার্দে। এই জয়ের ফলে স্প‍্যানিশ সুপার কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করল লস ব্লাঙ্কোস।

ম‍্যাচে এদিন শুরু থেকেই জমে ওঠে বার্সা বনাম রিয়াল মাদ্রিদ ম‍্যাচ। তবে এরই মাঝে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়ার। ম‍্যাচের ২৫ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন তিনি। তবে এর পরই পাল্টা আক্রমণ চালায় বার্সা। ম‍্যাচের ৪১ মিনিটে গোল করে বার্সার হয়ে সমতা ফেরান লুক ডি’জং। যার ফলে প্রথমার্ধে খেলার ফলাফল থাকে ১-১।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় দু’দল। যার ফলে ম‍্যাচের ৭২ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেঞ্জিমা। তবে বার্সার হয়ে ১০ নম্বর জার্সিধারী সেই সময়েই জ্বলে উঠেন। ৮৩ মিনিটে গোল করে বার্সায় হয়ে সমতা আনেন আন্সু ফাতি। ম্যাচে দ্বিতীয়বার ব্লগরানাকে সমতায় ফিরিয়ে আনেন। এরপর ৯০ মিনিটেও ম্যাচের মীমাংসা না হওয়ায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। পরিবর্ত হিসেবে নামা ফেডরিকো ভালভার্দে ৯৮ মিনিটে রিয়ালকে ম্যাচে তৃতীয়বার লিড এনে দেন। এরপর আক্রমণে গেলেও গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় বার্সা।

আরও পড়ুন:Sc Eastbengal: পেরোসোভিচ বিতর্কে একের পর এক যুক্তি এসসি ইস্টবেঙ্গলের

Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...