Friday, May 15, 2026

Suicide: সাতসকালে ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা, অফিস টাইমে ব্যাহত পরিষেবা

Date:

Share post:

ফের কলকাতা মেট্রোয় (Kolkata Metro) আত্মহত্যার (Suicide) ঘটনা। আজ, শুক্রবার সাতসকালে এসপ্ল্যানেড (Esplanade) স্টেশনে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন এক ব্যক্তি। জানা গিয়েছে, ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন ঘটনার জেরে অফিস টাইমে প্রায় একঘন্টা ডাউন লাইনে ব্যাহত হয় কবি সুভাষগামী রেল পরিষেবায়।

আরও পড়ুন:মকর সংক্রান্তিতে ভোর থেকেই গঙ্গাসাগরের সৈকতে জনজোয়ার

সেই সময় এসপ্ল্যানেড স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে প্রত্যক্ষদর্শীদের জানান, এদিন সকাল ৭.৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বাকি যাত্রীদের সঙ্গেই দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সেই সময় ডাউন লাইনে মেট্রো ঢুকছিল। আচমকাই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। কিছুটা দূরে লাইনের উপরেই ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর ছুটে আসে উদ্ধারকারী দলকে। ব্যক্তিকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আত্মঘাতী ওই ব্যক্তির নাম, পরিচয় জানা যায়নি। তাঁর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ ও মেট্রো কর্তৃপক্ষ।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...