Monday, May 11, 2026

Guideline: কোভিড পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন স্বাস্থ্য দফতরের, এক নজরে কী আছে তাতে

Date:

Share post:

এবার থেকে উপসর্গহীনদের (Asymptomatic) আর কোভিড পরীক্ষা করানোর প্রয়োজন নেই। নয়া গাইডলাইন (Guideline) প্রকাশ করে জানাল রাজ্যের স্বাস্থ্য দফতর। কোভিডের (Covid) তৃতীয় ঢেউয়ে সংক্রমণের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা (Guideline) রাজ্য জানাল, উপসর্গহীন হলে আক্রান্ত কোনও রোগীর সংস্পর্শে এলেও পরীক্ষা করানোর প্রয়োজন নেই।

আরও পড়ুন-প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী, মহিষাদলে ২৬ লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণ শুরু

তবে, এক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে।

• কোভিড আক্রান্তের সংস্পর্শে আসা কোনও ব্যক্তি যদি কোমর্বিড হন,

• ষাটোর্ধ্ব, ডায়াবেটিক, ফুসফুস বা কিডনির সমস্যায় আক্রান্ত হন,

• হাসপাতালে চিকিৎসাধীন কোনও ব্যক্তির যদি উপসর্গ থাকে,

• উপসর্গ থাকা বা উপসর্গহীন অন্তঃসত্ত্বা মহিলা,

• অন্য দেশ থেকে আসা কোনও ব্যক্তি,

তাঁদের করোনা পরীক্ষা করাতেই হবে।

জরুরি অস্ত্রোপচার বা চিকিৎসার ক্ষেত্রে করোনা পরীক্ষা যেন বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে দেখতে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।

Related articles

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...