Saturday, May 23, 2026

সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় বেকসুর খালাস পেলেন বিশপ ফ্রাঙ্কো

Date:

Share post:

অবশেষে সন্ন্যাসিনী ধর্ষণ মামলায় অভিযুক্ত কেরলের(Kerala) বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে (Franco Mulakkal) বেকসুর খালাস করল আদালত। কোট্টায়ামের অতিরিক্ত দায়রা আদালত স্পষ্টভাবে জানিয়ে দেয় বিশপের বিরুদ্ধে সন্ন্যাসিনী(NUN) যে অভিযোগ এনেছেন তার ভিত্তিতে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এদিকে আদালতের রায় শোনার পর ফ্রাঙ্কো বলেন, “মহান ঈশ্বরের কৃপা”।

উল্লেখ্য, ২০১৮ সালে বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন কেরলের এক সন্ন্যাসিনী। তার অভিযোগ ছিল, ২০১৪ থেকে ২০১৬-এর মধ্যে ১৩ বার তাঁকে যৌন নির্যাতন করেছিলেন বিশপ। প্রথম ঘটনা ২০১৪ সালের ৫ মে-র। ওই দিন বিশপ ফ্রাঙ্কো বিশেষ কাজে কুরাভিলাঙ্গার কনভেন্টে (Kuravilangad Convent) এসেছিলেন। সেদিন রাতে ওই সন্ন্যাসিনীকে নিজের ঘরে ডাকেন তিনি। এরপরই নাকি সন্ন্যাসিনীর উপর যৌন নির্যাতন চালান। যদিও প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করেন বিশপ। তিনি জানান এই সব অভিযোগ সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও বানানো। যদিও কার গ্রেফতারের দাবিতে সরব হয়ে ওঠেন বহু সন্ন্যাসিনী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক নেতৃত্বরা। এরপর ফ্রাঙ্কোকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর নিজের পদ থেকে সরেও দাঁড়ান বিশপ। এই মামলাতেই শুক্রবার বিশপ ফ্রাঙ্কো মুলাক্কালকে নির্দোষ ঘোষণা করল আদালত।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...