Sunday, May 17, 2026

গড়িয়াহাট জোড়া খুনের মামলায় ৮৭ দিন পর চার্জশিট পেশ পুলিশের

Date:

Share post:

সাড়া জাগানো গড়িয়াহাট জোড়া খুনের মামলায় প্রায় ৮৭ দিন পর চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ (Gariahat Double Murder Case Update) ৷ ৫০০ পাতার এই চার্জশিটে প্রথমেই নাম রয়েছে মিঠু হালদারের ৷
খুনের ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবার থেকে বাড়ির পরিচারিকা মিঠু হালদারকে প্রথম গ্রেফতার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । মিঠু হালদার-সহ চার্জশিটে নাম রয়েছে বাপি মণ্ডল, জাহির গাজি, সঞ্জয় মণ্ডল, ভিকি হালদার ও শুভঙ্কর মণ্ডলের ।

এই মামলায় ৮০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ৷২০২১ সালের অক্টোবরে গড়িয়াহাট থানা এলাকার কাকুলিয়া রোডে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় বাড়ির মালিক সুবীর চাকি এবং তাঁর গাড়িচালক রবীন মণ্ডলের রক্তাক্ত দেহ । সেই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ বাড়ির পরিচারিকা মিঠু হালদারকে প্রথমে গ্রেফতার করে । পরে এই ঘটনায় মূল অভিযুক্ত মিঠুর ছেলে ভিকি হালদারকে মুম্বই থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ।

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...