Thursday, May 14, 2026

Indian Railways: রেলে এবার থেকে গার্ড নয়, দেখা যাবে ট্রেন ম্যানেজারদের

Date:

Share post:

ট্রেনে গার্ডের পদ তুলে দিল ভারতীয় রেল। এবার থেকে গার্ডের বদলে ট্রেনে থাকবে ‘ট্রেন ম্যানেজার’। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে ভারতীয় রেল।

রেলমন্ত্রকের তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ‘বেশ কিছুদিন ধরেই ট্রেন গার্ড পদের নাম বদলে ট্রেন ম্যানেজার (Train Manager) করার দাবি উঠছিল। ‘গার্ড’কে ‘ট্রেন ম্যানেজার’ হিসেবে উল্লেখ করা হবে। অবিলম্বে এই ব্যবস্থা চালু হচ্ছে। এই নাম পরিবর্তনের ফলে গার্ডরা তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সচেতন হবেন এবং তাদের মনোবলও বৃদ্ধি পাবে।’

রেলের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ট্রেনের ‘অ্যাসিস্ট্যান্ট গার্ড’-কে বলা হবে ‘অ্যাসিস্ট্যান্ট প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার’। মালগাড়ির গার্ডকে বলা হবে ‘গুডস ট্রেন ম্যানেজার’। ‘সিনিয়র গুডস গার্ড’-এর নতুন নাম হচ্ছে ‘সিনিয়র গুডস ট্রেন ম্যানেজার’ এবং ‘সিনিয়র প্যাসেঞ্জার গার্ড’-কে বলা হবে ‘সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার’।

জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই ট্রেনের গার্ড পদটির নাম বদলে ট্রেন ম্যানেজার করার দাবি উঠছিল। অবশেষে রেলের তরফে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হল। প্রসঙ্গত গার্ড কথাটি শুনলে নিরাপত্তারক্ষী মনে হলেও যাত্রী সহ পুরো ট্রেনের দায়িত্বই থাকে ট্রেনের গার্ডের উপর। তবে পদের নাম বদল হলেও বেতন কাঠামোয় কোনও বদল হচ্ছে না। বদল হচ্ছে না পেশাগত দায়িত্বেরও। ট্রেনের গার্ডরা এতদিন ধরে যে দায়িত্ব পালন করে আসছিলেন, ম্যানেজার হিসেবেও সেই দায়িত্বই পালন করবেন।

আরও পড়ুন- UP Election: অখিলেশের সঙ্গে জোটে ‘না’, সাফ জানিয়ে দিলেন চন্দ্রশেখর আজাদ

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...