Thursday, May 14, 2026

Narayan Debnath: অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় নারায়ণ দেবনাথ, রয়েছেন ভেন্টিলেশনে

Date:

Share post:

অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ। বার বার ফুসফুসে জল জমে যাচ্ছে। মূত্রনালিতে সংক্রমণ রয়েছে। সোডিয়াম ও পটাশিয়াম লেভেলও আশাজনক নয়।তাই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ছেলে তাপস দেবনাথ। শনিবার রাত ৯.১৫ নাগাদ শিল্পীকে ভেন্টিলেশনে দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন:Indian Railways: রেলে এবার থেকে গার্ড নয়, দেখা যাবে ট্রেন ম্যানেজারদের

গত বছর ২৪ ডিসেম্বর থেকে কলকাতার মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নারায়ণ দেবনাথকে। তারপর থেকে সেখানেই দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। তাঁকে পর্যবেক্ষণে রাখার জন্য তৈরি হয়েছে চিকিৎসকদের একটি বিশেষ দল। ক্রিটিকাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ সমরজিৎ নস্কর-সহ ছ’জনের এই টিম সারাক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। শনিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

প্রসঙ্গত বর্ষীয়ান শিল্পীর চিকিৎসার দায়িত্ব আগেই নিয়েছিল রাজ্য। গত ১৩ জানুয়ারি প্রবীণ শিল্পীর সঙ্গে হাসপাতালে দেখা করেন মন্ত্রী অরূপ রায়।সেখানেই শিল্পীর হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন মন্ত্রী। শয্যাশায়ী অবস্থায় তা গ্রহণ করেন শিল্পী।

হাঁদা ভোঁদা’, ‘বাঁটুল দি গ্রেট’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’, ‘ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু’র মতো বিখ্যাত কার্টুন চরিত্রের স্রষ্টা নারায়ণ দেবনাথ। ২০১৩ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন তিনি। জনপ্রিয় শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর অনুরাগীরা।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...