Sunday, June 21, 2026

টিকাকরণের বর্ষপূর্তিতে শুভেচ্ছাবার্তা মোদির, একাধিক প্রশ্ন তুলে কেন্দ্রকে তোপ সৌগতর

Date:

Share post:

গত বছর ঠিক এই দিন থেকে দেশে শুরু হয়েছিল করোনা টিকাকরণ(Covid vaccine) অভিযান। ১৬ জানুয়ারি টিকাকরণের বর্ষপূর্তিতে টুইট করে দেশবাসীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। অন্যদিকে প্রধানমন্ত্রীর টুইটের পর কেন্দ্রের ‘অপরিকল্পিত টিকাকরণ কর্মসূচি’কে কটাক্ষ করে পালটা তোপ দাগলেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata Roy)।

রবিবার টিকাকরণের বর্ষপূর্তি উপলক্ষ্যে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘টিকাকরণের সঙ্গে দেশের প্রত্যেক ব্যক্তিকে আমার ধন্যবাদ। আমাদের টিকাকরণ অভিযান করোনার বিরুদ্ধে লড়াইয়ে শক্তি জুগিয়েছিল। জীবন ও জীবিকা রক্ষা করতে এগিয়ে নিয়ে গিয়েছিল এটি। লক্ষ্যপূরনে আমাদের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অসামান্য ভুমিকা রয়েছে। গর্ব হয় যখন দেখি দূর-দূরান্ত এলাকায় সাধারণ মানুষ ও আমাদের স্বাস্থ্যকর্মীরা টিকা নিচ্ছেন।’ পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দৃষ্টিকোণ সর্বদা বিজ্ঞানভিত্তিক। আমাদের সহ নাগরিকদের যত্ন নিতে স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নত করে তোলা হচ্ছে। আসুন আমরা সবাই করোনা সম্পর্কিত বিধিনিষেধ অনুসরণ করি এবং মহামারীকে জয় করি।

আরও পড়ুন:১২ ঘণ্টার টানটান উত্তেজনার ইতি,পণবন্দি সকলকে অক্ষত অবস্থায় ফেরালো আততায়ী

এদিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তার পর অপরিকল্পিত টিকাকরণ অভিযান নিয়ে কেন্দ্রকে পালটা আক্রমণ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ সৌগত রায়। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কেন্দ্রের ভ্যাকসিন বন্টন প্রক্রিয়া সম্পূর্ণরূপে ত্রুটিযুক্ত ছিল। করোনাকালে দেশে ভ্যাকসিনের অভাব পুরন না করে সরকারের ভ্যাকসিন রফতানি ভীষণরকম ভুল সিদ্ধান্ত ছিল। পাশাপাশি সৌগত প্রশ্ন তোলেন, কেন এখনও পর্যন্ত দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়া গেল না? কেন্দ্রীয় সরকারের টিকাকরণ অভিযান পুরোপুরি অপরিকল্পিত পদক্ষেপ। পাশাপাশি প্রধানমন্ত্রীকে তোপ দেগে এদিন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, এখন পর্যন্ত দেশের বেশিরভাগ মানুষের দ্বিতীয় দোজের ভ্যাকসিন হয়নি। বাকি সব দেশে ছোটদের ভ্যাকসিন অনেক আগে শুরু হয়ে গেলেও ভারতে সবে শুরু হয়েছে। আসলে ঢোল বাজানো ছাড়া আর কোনও কাজ নেই প্রধানমন্ত্রীর।

Related articles

FIFA World Cup: তিউনিশিয়ার বিরুদ্ধে বড় জয়, নক আউটের আশা বাড়ল জাপানের

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে তিউনিসিয়াকে(Tunisia) ৪-০ গোলে হারাল জাপান(Japan)। জোড়া গোল করেন আয়াসে ইউদা। বাকি...

কলকাতাকে কৃতজ্ঞতা, রেড রোডের অনুষ্ঠান শেষে আবেগঘন বার্তা মোদির

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন প্রায় ৩৫ হাজারের বেশি মানুষ।...

সিএবি থেকে মোহনবাগান, যোগ দিবসে সামিল ময়দানও

রবিবার সকালে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস(International Yoga Day)। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার হওয়ার পর ধুমধাম করে পালিত...

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...