Sunday, June 28, 2026

Mohammad Siraj: বিরাট প্রসঙ্গে এবার আবেগঘন বার্তা সিরাজের

Date:

Share post:

গত শনিবারই টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি( Virat Kohli)। তারপর একের পর এক প্রতিক্রিয়া এসেছে ক্রিকেট মহল থেকে। আর এবার বিরাট প্রসঙ্গে এক আবেগঘন বার্তা দিলেন মহম্মদ সিরাজ( Mohammad Siraj)।

এদিন টুইটারে ছবি পোস্ট করে সিরাজ লেখেন,” আমার সুপার হিরো যে সমর্থন এবং সাহস আমি তোমার থেকে পেয়েছি, সেটার জন্য কৃতজ্ঞতা স্বীকারও কম হবে। তুমি সব সময়ে আমার কাছে অসাধারণ একজন বড় ভাই হিসেবেই ছিলে। আমার উপর বিশ্বাস এবং ভরসা রাখার জন্য ধন্যবাদ। আমার সবচেয়ে খারাপ সময়ে পাশে থাকা। তুমি সব সময়ে আমার ক্যাপ্টেন থাকবে কিং কোহলি।”

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে ও ভারতীয় টেস্ট দলে সিরাজকে কোহলিই সুযোগ করে দিয়েছেন। সিরাজ জাতীয় দলে কোহলির অধিনায়কত্বে সাদা বলের ক্রিকেটে অভিষেক করেন।

আরও পড়ুন:Virat Kohli: প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে একাধিক রেকর্ডের সামনে কোহলি

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...