Friday, June 19, 2026

ট্যাবলো বাতিল: মুখ্যমন্ত্রীর চিঠির জবাব দিয়ে দায় এড়ালেন রাজনাথ

Date:

Share post:

সাধারণতন্ত্র দিবস (Republic Day) এবার রাজধানীতে দেখা যাবে না বাংলার ট্যাবলো। এতে বাংলার মানুষের যন্ত্রণার কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা জন্য চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই চিঠির জবাব দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। হিন্দিতে লেখা চিঠিতে তিনি জানান, ২৬ জানুয়ারি কোন রাজ্যের ট্যাবলো প্যারেডে অংশ নেবে তা নির্ধারণ করে বিশিষ্টজনদের নিয়ে গড়া কমিটি। স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয়টি চূড়ান্ত করে বলে দাবি রাজনাথের (Rajnath Singh)।

আরও পড়ুন-মমতার দেখানো পথে তামিলনাড়ুর ট্যাবলো বাতিল নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের

প্রতিরক্ষামন্ত্রী চিঠিতে লেখেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা শ্রদ্ধা করি। সেই সম্মান স্মারক হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩ জানুয়ারি পরাক্রম দিবস ঘোষণা করেছেন। এবার থেকে গণতন্ত্র দিবসের উদযাপনের শুরুই হবে ২৩ জানুয়ারি থেকে। চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত।” কিন্তু কী নিরিখে পশ্চিমবঙ্গের ট্যাবলো বাদ পড়ল তার কোনও ব্যাখ্যা নেই রাজনাথের চিঠিতে।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...