Thursday, May 14, 2026

Abhishek Banerjee: গোয়ায় তৃণমূলের রাজ্য-যুব-মহিলা কমিটির সদস্যদের অভিনন্দন জানালেন অভিষেক

Date:

Share post:

দ্বীপরাজ্যে রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল। ঘোষণা করা হয়েছে যুব ও মহিলা কমিটিও। গোয়ার দাপুটে তৃণমূল (Tmc) নেতা কিরণ কান্ডোলকারকে গোয়ায় দলের সভাপতি করা হয়েছে। এরপরই টুইট করে কিরণ-সহ সব কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) তিনি লেখেন,

“@AITC4Goa রাজ্য কমিটির সভাপতি নিযুক্ত হওয়ার জন্য আমি @KandolkarKiran কে অভিনন্দন জানাই। এছাড়াও যুব ও মহিলা কমিটির সকল নিযুক্ত সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আসুন আমরা গোয়ানদের জন্য কাজ করি এবং গোয়াতে একটি নতুন ভোরের সূচনা করি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গোয়ায় রয়েছেন। তাঁর উপস্থিতিতে এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সম্মতিতে তিনটি পৃথক কমিটি চূড়ান্ত করা হয়েছে। এদিন, সন্ধেয় তৃণমূলের তরফে ৬৯ জনের রাজ্য কমিটি, ১১ জনের যুব কমিটির এবং ১৩ জনের মহিলা কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে। সহ সভাপতি হয়েছেন ৯ জন। ১২ জন সাধারণ সম্পাদক। এছাড়াও ২৯ জন সম্পাদক রয়েছেন রাজ্য কমিটিতে। গোয়ায় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে জয়েশ শেঠগাওনকারকে। মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়েছেন আভিতা বান্দোতকার।

আরও পড়ুন- রেকর্ড করল ডায়মন্ড হারবার, করোনার পজিটিভিটি রেট কমে ১.০৯ শতাংশ !

 

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...