Saturday, March 14, 2026

কেন ৪-৬ সপ্তাহ পিছনো হয়নি পুরভোট? কমিশনকে হাইকোর্ট অবমাননার নোটিশ

Date:

Share post:

২২ জানুয়ারি বিধাননগর, আসানসোল, চন্দননগর, শিলিগুড়ি, ৪ পুরনিগমে ভোট হওয়ার কথা ছিল রাজ‍্যে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য পুরভোট পিছিয়ে দেয় রাজ্য নির্বাচন কমিশন। ২২ শে জানুয়ারির পরিবর্তে  ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন ঘোষণা করে কমিশন। ভোটগণনা ১৫ ফেব্রুয়ারি। আর এই নিয়েই এবার রাজ্য নির্বাচন কমিশনকে আদালত অবমাননার নোটিশ ধরানো হয়েছে। মঙ্গলবার কমিশনকে ওই নোটিশ পাঠিয়েছেন জনস্বার্থ মামলাকারী বিমল ভট্টাচার্য। সাত দিনের মধ্যে কমিশন ওই নোটিশের জবাব না দিলে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন মামলাকারী।

প্রসঙ্গত, রাজ্যে ক্রমাগত করোনা সংক্রমণ বৃদ্ধির কারনে এই করোনা পরিস্থিতিতে নির্বাচন করানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতির কথা মাথায় রেখে কমিশনের ঘোষণা করা চার পুরনিগমের নির্বাচন ২২ জানুয়ারি থেকে পিছিয়ে দেওয়া যায় কিনা সেই বিষয়ে পুনর্বিবেচনা করতে বলে হাইকোর্ট। যদিও আদালতের পরামর্শ ছিল ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যেতে পারে পুরনিগমের নির্বাচন। কিন্তু হাইকোর্টের সেই পরামর্শের পরেও কেন তাকে মান্যতা দিল না কমিশন? সেই প্রশ্ন তুলেই এবার রাজ্য নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট অবমাননার নোটিশ পাঠিয়েছেন মামলাকারী বিমল ভট্টাচার্য।

চিঠিতে মামলাকারীর প্রশ্ন, কোন যুক্তিতে তিন সপ্তাহ ভোট পিছানো হল? কেন আদালতের পরামর্শ মতো ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া হল না পুরনিগমের ভোট? কমিশনের যুক্তির ভিত্তি কী? এইসব বিষয়ে সবিস্তারে জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনকে।

আরও পড়ুন- উত্তরাখণ্ডে বড় চমক বিজেপির, গেরুয়া শিবিরে যোগ দিলেন বিপিন রাওয়াতের ভাই

 

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...