Friday, June 26, 2026

উত্তরাখণ্ডে বড় চমক বিজেপির, গেরুয়া শিবিরে যোগ দিলেন বিপিন রাওয়াতের ভাই

Date:

Share post:

আগামী মাসেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(assembly election)। তার ঠিক আগে ভোটমুখী উত্তরাখণ্ডে(Uttarakhand) বড় চমক দিল বিজেপি(BJP)। কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে টানলো গেরুয়া শিবির।

এদিন দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও অন্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াত। জানা গিয়েছে, আজ সকালেই রাজধানীতে বিজেপির সদর দপ্তরে ধামির সঙ্গে প্রথম দফায় দেখা করেন কর্নেল রাওয়াত। উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনই ছিল বৈঠকের বিষয়বস্তু। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরও পড়ুন:Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু

এদিন গেরুয়া শিবির যোগ দিয়ে বিজয় রাওয়াত বলেন, “আমাদের পরিবার বিজেপি সমর্থক। আমার বাবা, দাদা, আমার ছেলেও সেনাকর্মী। বিজেপির সঙ্গে আমাদের মানসিকতা মেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কাজ করছেন, আমরা তার সমর্থক।” উল্লেখ্য উত্তরাখণ্ড নির্বাচনে সাধারণত বছর বছর সরকার বদলের ট্রেন্ড দেখা যায়। সাম্প্রতিক সময়ে বিজেপির অন্দরের কোন্দল বাড়ছিল এই রাজ্যে। এখানে পরিস্থিতির মাঝে প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের ভাইকে দলে নেওয়া উত্তরখণ্ড রাজনীতিতে অন্যতম বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...