Sunday, May 17, 2026

গোয়ায় ৩৪ প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, তালিকায় নেই মনোহর পারিকরের ছেলে

Date:

Share post:

আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Assembly Election) জন্য আজ, বৃহস্পতিবার ৩৪ জনের প্রার্থী তালিকা ঘোষণা করল শাসক বিজেপি (BJP)। যেখানে মুখ্যমন্ত্রী (CM) প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) সানকেলিম (Sanquelim) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপমুখ্যমন্ত্রী মনোহর আজগাঁওকর (Manohar Ajgaonkar) লড়বেন মারগাঁও (Margaon)। তবে খুব তাৎপর্যপূর্ণ ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরের (Manohar Parrikar) পুত্র উৎপল পারিকরের (Utpal Parrikar) নাম এই ৩৪ জনের তালিকায় নেই।

জানা গিয়েছে, পাঞ্জিম (Panjim) থেকে দলের বিদায়ী বিধায়ককেই টিকিট দেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন মনোহর পারিকরের ছেলে উৎপল। কিন্তু পছন্দের আসন না পাওয়ায় ভোটে লড়তে রাজি হননি উৎপল। গোয়ার দায়িত্বে থাকা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, বিকল্প আসনের প্রস্তাব দেওয়া হয়েছিল উৎপলকে। দলের সিদ্ধান্ত তাঁর মেনে নেওয়া উচিত। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ।

আরও পড়ুন:অস্বস্তিতে পদ্ম শিবির, তৃণমূল মুখপত্রে তোপ দাগলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...