Friday, June 5, 2026

Abhishek: সোজা প্রশ্নের সপাটে জবাব দিলেন অভিষেক

Date:

Share post:

গোয়ায় সাংবাদিক বৈঠক করেও বাংলার বিষয় নিয়ে সোজাসুজি জবাব দিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে তাঁর কাছে সাংবাদিকরা জানতে চান, ডায়মন্ড হারবারে (Diamond Harbour) কীভাবে কমছে করোনার পজিটিভিটি রেট (Positivity Rate)? হলদিয়ায় আইএনটিটিইউসি (INTTUC) নেতাদের বিষয়ে দলীয় সিদ্ধান্তের প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। দুটি প্রশ্নের সপাটে জবাব দেন অভিষেক (Abhishek Bandyopadhyay)।

আরো পড়ুন : Abhishek Banerjee: কংগ্রেসকে ভোট মানে বিজেপিকে ভোট দেওয়া: গোয়ায় বিস্ফোরক অভিষেক

অভিষেক জানান, ডায়মন্ড হারবারে করোনার সংক্রমণ রুখতে self-test-এর উপর জোর দেন তিনি। সেল্ফ টেস্ট করলে দ্রুত তার রেজাল্ট জানা যায়। ওমিক্রন করোনার অত্যন্ত ছোঁয়াচে একটি ভ্যারিয়েন্ট। RTPCR করলে তার রিপোর্ট পেতে অনেক বেশি সময় লাগে। ততক্ষণে সেই রোগী যদি পজেটিভ হন তাহলে তিনি অনেককে সংক্রমিত করে ফেলতে পারেন। সেই কারণেই তাঁরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেল্ফ টেস্টের উপর জোর দিয়েছিলেন। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকেও এই বিষয়ের উপর জোর দেন অভিষেক। তিনি নিজে এবং স্থানীয় জনপ্রতিনিধিরা নিজেদের খরচে টেস্ট কিট কিনে জনগণকে দেন। এর ফলে ডায়মন্ড হারবারে প্রচুর পরিমাণে টেস্ট হয়েছে এবং যারা কোভিড পজিটিভ তাঁরা আইসোলেশনে যেতে পারেছেন। ফলে সংক্রমণ কমতে শুরু করেছে। সারা রাজ্যেই ধীরে ধীরে ডায়মন্ড হারবার মডেল মানা হবে বলেও জানিয়েছেন অভিষেক।

হলদিয়ায় আইএনটিটিইউসি দুই শীর্ষ নেতা গ্রেফতার হওয়ার ঘটনায় অভিষেক বলেন, সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যদি মনে করে তাঁরা দলের উর্ধ্বে, ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে দলকে কালিমালিপ্ত করবেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ছোট-বড়-মাঝারি নেতা যেই হোন না কেন মানুষের উপরে কেউ নন।

 

 

Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...