Sunday, May 17, 2026

সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা

Date:

Share post:

সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ঠিক কী কারণে ওই ব্যক্তি শুক্রবার এমন ঘটনা ঘটালেন ওই ব্যক্তি সেই বিষয়টি জানার চেষ্টা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম রাজভর গুপ্তা।তিনি নয়ডার বাসিন্দা। শুক্রবার হঠাৎই বছর ৫০-এর রাজভর সুপ্রিম কোর্টের নতুন ভবনের ১ নম্বর গেটের সামনে নিজের গায়ে আগুন লাগান। ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত আগুন নিভিয়ে দেয়।

আরও পড়ুন- “৩ মাসের মধ্যে চালু হবে টালা ব্রিজ”, পরিদর্শনের পর ঘোষণা পূর্তমন্ত্রী মলয় ঘটকের

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।প্রসঙ্গত, এর আগেও সুপ্রিম কোর্টের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এক ব্যক্তি।

Related articles

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...