Sunday, May 17, 2026

TET : টেট পরীক্ষার উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট 

Date:

Share post:

টেট নিয়ে বড়ো সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের (Calcutta High court)। এবার পরীক্ষার উত্তরপত্র (OMR) প্রকাশ করার নির্দেশ দিল আদালত। শুক্রবার বিচারপতি অমৃতা সিন্‌হা প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন যে টেট পরীক্ষার ওএমআর(OMR) শিট অবিলম্বে প্রকাশ করতে হবে ।

আরো পড়ুন :- চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ,পেগাসাস আড়ি পেতেছিল প্রিয়াঙ্কা গান্ধীর ফোনে

উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে টেট (TET) দুর্নীতি। বারবার অস্বচ্ছতার অভিযোগ উঠেছে নিয়োগের ক্ষেত্রে। ২০১৪ সালে প্রাথমিক স্কুলে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। মামলাকারী পরীক্ষার্থী শান্তনু সিটের দাবি করেন যে বোর্ড বলছে তিনি ওই পরীক্ষায় উত্তীর্ণ হননি। অথচ নম্বর প্রকাশ করা হচ্ছে না। ফলে মেধাতালিকায় নাম রয়েছে কি না তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। পরে একই দাবিতে সরব হন  আরও ২৭ জন পরীক্ষার্থী । তাঁরা জানান যে ওই পরীক্ষায় যে নম্বর দেওয়া হয়েছে তা সঠিক নয়। এরপরই নম্বর-সহ ওএমআর(OMR) সিট প্রকাশ করার দাবি তোলেন তাঁরা।

মামলাকারীদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, এর আগে তথ্য জানার অধিকার আইনে আবেদন করে নম্বর জানা যেত।প্রাথমিক পরীক্ষায় এই প্রথম ওএমআর সিট প্রকাশের নির্দেশ দিল আদালত। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতের রায় মেনে নিয়েছে বলেই সূত্রের খবর।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...