Monday, March 23, 2026

Jahar Sarkar: ইতিহাস ভোলাতে চাইছে মোদি সরকার: তীব্র কটাক্ষ জহর সরকারের

Date:

Share post:

অমর জওয়ান জ্যোতি সরানো থেকে শুরু করে নেতাজির ট্যাবলো বাতিল এবং ইন্ডিয়া গেটে তাঁর মূর্তি বসানো- সব বিষয় নিয়েই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন আমলা জহর সরকার (Jahar Sarkar)। তিনি অভিযোগ করেন, ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে মোদি সরকার। আর সেই কারণেই ইন্ডিয়া গেট (India Gate) থেকে অমর জওয়ান জ্যোতি সরিয়ে দেওয়া হল। তার অভিযোগ মোদি জমানায় আগের ইতিহাস মুছে দিয়ে নতুন করে ইতিহাস লিখতে চাইছে গেরুয়া শিবির। একইসঙ্গে জহর সরকারের অভিযোগ, নেতাজিকে ‘ছিনতাই’ করতে চাইছে বিজেপি।

আরও পড়ুন- TET : টেট পরীক্ষার উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিল হাইকোর্ট 

জহর বলেন, কোনদিনই সুভাষচন্দ্র বসু (Subhash Chandra Basu) বিজেপি (Bjp) মতাদর্শের মানুষ ছিলেন না। তিনি বার বার তাঁর ধর্মনিরপেক্ষ মনোভাবের প্রমাণ দিয়েছেন। সেক্ষেত্রে তাঁকে বিজেপি লোক বলে প্রতিষ্ঠা করার চেষ্টা নিতান্তই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। একটা সময় নেতাজির সঙ্গে সেই সময়কার কংগ্রেস নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছিল ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে, নেতাজি বিজেপির। বাঙালি সেন্টিমেন্টকে হাতাতে বিজেপি নেতাজিকে ‘ছিনতাই’ করার চেষ্টা করছে বলে তীব্র কটাক্ষ করেন জহর সরকার।

একইসঙ্গে আইএএস (IAS) নিয়োগের সংশোধনী নিয়ে সরব হন তিনি। জহর সরকারের মতে, এটা বেআইনি। এই বিষয়ে ইতিমধ্যেই সংসদে প্রশ্ন তোলার জন্য প্রস্তুত হয়েছেন রাজ্যসভার সাংসদ।

 

 

Related articles

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...

ভিক্ষায় বেরিয়ে দম্পতি, ঘরেই অনাহারে মৃত্যু এক মাসের একরত্তির

পেটের দায়ে ভিক্ষায় বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। ফিরে এসে দেখলেন, ঘরের মধ্যেই নিথর হয়ে পড়ে রয়েছে তাঁদের এক মাসের কন্যাসন্তান।...