Tuesday, March 24, 2026

ফের বড় ধাক্কা খেল শেয়ারবাজার, ৪২৭ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫৯,০৩৭.১৮ (⬇️ -০.৭২%)

🔹নিফটি ১৭,৬১৭.১৫ (⬇️ -০.৭৯%)

দেশজুড়ে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও অর্থনীতিকে আশার আলো দেখিয়ে ৬১ হাজারের গণ্ডি পার করেছিল শেয়ারবাজার। তবে সে সুখের সময় দীর্ঘস্থায়ী হল না। ওমিক্রন আতঙ্ককে ছাপিয়ে বাড়তে থাকা শেয়ারবাজার বড় ফের ধাক্কা খেল এদিন। যার জেরে শুক্রবার বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল ৪২৭ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক। ১৩৯ পয়েন্ট নেমেছে নিফটিরও। যদিও এই পরিস্থিতি সামলে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -৪২৭.৪৪ পয়েন্ট বা -০.৭২ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৫৯,০৩৭.১৮। এনএসই নিফটি (NSE Nifty) -১৩৯.৮৫ পয়েন্ট বা -০.৭৯ শতাংশ নেমে হয়েছে ১৭,৬১৭.১৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর এই ধাক্কা সামাল দিয়ে বাজার ফের ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...