Friday, April 3, 2026

Priyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক

Date:

Share post:

খুশির খবর শোনালেন নিক জোনাস, প্রিয়ঙ্কা চোপড়া। মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এল প্রিয়াঙ্কা এবং নিকের কোলে। সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন এই তারকা দম্পতি। একই সঙ্গে অনুরোধ করেন আপাতত তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে যেন অযথা কৌতূহল না দেখানো হয়। সুস্থ, সুন্দর সন্তান আসুক তাঁদের দাম্পত্যে।

আরও পড়ুন:‘বন্ধু’ রাজ চক্রবর্তীর হাত ধরে অভিনয় জগতে কামব্যাক করছেন বাবুল !

সম্প্রতি প্রিয়ঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরতেই গুঞ্জন উঠেছিল এবার কি ছেদ পড়তে চলেছে সম্পর্কে। কিন্তু সেসব দূরে সরিয়ে রেখে খুশির খবর দিলেন প্রিয়াঙ্কা ও নিক।

নিকের থেকে অনেকটাই বয়সের তফাত অভিনেত্রী প্রিয়াঙ্কার। তাই প্রণয় থেকে পরিণয়, প্রতি ক্ষেত্রেই ছিল সমালোচনার ঝড় উঠেছিল সব মহলেই। তাঁদের বিয়ে কতদিন টিকবে সে নিয়েও সংশয় ছিল। কিন্তু কোনওদিনও সেসব পাত্তা দেননি তাঁরা। গত বছরই তাঁদের তৃতীয় বিবাহবার্ষিকী উদযাপিত হয়। এরপরই গতকাল মধ্যরাতে মা হওয়ার খবর শোনালেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে আবারও এই যুগল প্রমাণ করলেন বয়স শুধুই একটা সংখ্যামাত্র। চাইলেই যেকোনও পরিস্থিতিতে ভালোবাসার মানুষটিকে আঁকড়ে ভালো থাকা যায়।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...