Tuesday, June 23, 2026

Weather Forecast: ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা, সকাল থেকেই শুরু বৃষ্টি

Date:

Share post:

মাঘের শুরুতে ভালোই ব্যাটিং করছিল শীত । কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার জেরে রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা। শনিবার সকাল থেকেই মুখভার আকাশের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনেই আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। উপকূলবর্তী জেলা এবং নদিয়া ও মুর্শিদাবাদে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচ জেলায় শিলা বৃষ্টিও হতে পারে। দার্জিলিং, কালিম্পঙের উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে ।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবি ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবারেও কলকাতা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের। ফের শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী।

আরও পড়ুন:Priyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার পরিবর্তন হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তার প্রভাবে রাজ্যেও আবহাওয়ার পরিবর্তন।শুক্রবারের মতো শনিবারও ঊর্ধ্বমুখী তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।

আজ সকাল থেকেই আকাশে রোদের দেখা মেলেনি । আবহাওয়া দফতর জানিয়েছে, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে অন্য জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার,জলপাইগুড়ি এবং কোচবিহারেও।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...