Thursday, May 14, 2026

সুভাষ স‍্যারের মৃত্যুতে শোকাহত বাইচুং, ডগলাস, ‘সুভাষ দা লোকটা অনেক ভোকাল ছিল’, বললেন বাইচুং

Date:

Share post:

শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুভাষ ভৌমিক (Subhash Bhoumik)। তাঁর প্রয়াণে শোকের ছায়া কলকাতা ময়দানে। ফুটবলার হিসেবে যতটা সফল ছিলেন, তার থেকেও অধিক সফল ছিলেন কোচ হিসেবে। গুরু প্রদীপ বন্দ‍্যোপাধ‍্যায়ের পদাঙ্কনে নিজেকে প্রশিক্ষক হিসেবে তৈরি করেছিলেন। এবং মোহনবাগান, ইস্টবেঙ্গল সহ ভারতবর্ষের বিভিন্ন ক্লাবে সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন। তবে কোচ হিসেবে সুভাষ ভৌমিকের সেরা সাফল্য ২০০৩ সালে ইস্টবেঙ্গলকে আশিয়ান ট্রফি চ‍‍্যাম্পিয়ন করা। যা আজও সোনার অক্ষরে লেখা রয়েছে। সেই ২০০৩ সালে আশিয়ান কাপে ইস্টবেঙ্গলের সেরা গোলদাতা হয়েছিলেন বাইচুং ভুটিয়া। সুভাষ ভৌমিকের প্রয়াণের পরই গুরুর স্মৃতিচারণায় মাতলেন ভারতের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। গুরুর প্রয়াণে স্বভাবতই শোকস্তব্ধ তিনি।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় বাইচুং বলেন,”আমার খুব ভালো সম্পর্ক ছিল সুভাষদার সঙ্গে। ওনার সঙ্গে আমার অনেক স্মৃতি রয়েছে। আশিয়ান কাপ জেতা তার মধ্যে অন্যতম। যখন আমি প্রথম ইস্টবেঙ্গলে সই করি, তখন থেকেই দেখি, সুভাষ দা লোকটা অনেক ভোকাল ছিল। ওনার এই স্বভাবের জন্য অনেক বিতর্কের মধ্যে জড়িয়েছেন। কিন্তু সেটাই ওনার গ্রেটনেস। আমরা ওনাকে অনেক মিস করব। শান্তিতে ঘুমোন সুভাষদা।”

প্রিয় ভোম্বলদার মৃত্যুর খবর পেয়ে শোকাহত আরেক আশিয়ান জয়ের সদস‍্য ডগলাস। এদিন ব্রাজিল থেকে সুভাষ ভৌমিকের মৃত্যুর খবর পেয়ে ডগলাস বলেন, “এই মুহূর্তে ব্রাজিলে রয়েছি। খবরটা পেয়ে সত‍্যি অবাক লাগছে। আমার অনুপ্রেরণা ছিলেন তিনি। ২০০৩ সালে আশিয়ান কাপ চ‍্যাম্পিয়ন আমরা। ওনার ওই প্রশিক্ষণ আজও মনে দাগ কাটে।”

আরও পড়ুন:করোনাবিধি মেনেই নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য, ১ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল ক্লাবে প্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণসভা

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...