Wednesday, June 24, 2026

প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে মেয়ের ধর্ষককে গুলি করে খুন প্রাক্তন বিএসএফ জওয়ানের

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে আদালতের গেটের সামনে মেয়ের ধর্ষককে (Daughter’s Rapist) গুলি করে খুন প্রাক্তন বিএসএফ জওয়ানের (Retired BSF Jawan)। তাঁর নাবালিকা মেয়ের ধর্ষণের প্রতিশোধ নিতেই ওই যুবককে হত্যা করেন বলে খবর। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে।

ইতিমধ্যেই ধর্ষিতার বাবা এবং দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্বরে। এই ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ শুরু করেন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। প্রশ্ন উঠছে, কীভাবে কেউ অস্ত্র নিয়ে আদালত চত্বরে প্রবেশ করে।

আরও পড়ুন-আজাদ হিন্দ সেনা স্মরণে নীলগঞ্জ সাহেব বাগানে হিন্দু মহাসভার মহাযজ্ঞ

মৃতের নাম দিলশাদ হুসেন (২৫)। তিনি বিহারের (Bihar) মুজফফরপুরের (Mujaffarpur) বাসিন্দা। ২ মাস আগে জামিন পেয়েছিলেন দিলশাদ। অপহরণ এবং ধর্ষণের মামলায় ফের শুক্রবার গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি। তারপরই আদালত চত্বরে বিএসএফের প্রাক্তন জওয়ান তাকে গুলি করে খুন করেন।

এডিজি, গোরক্ষপুর জোন, অখিল কুমার ঘটনাস্থলে পৌঁছন। তিনি বলেন, এই ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দেন আইনজীবীদের। সতর্কতা হিসেবে আদালতের বাইরে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি বিএসএফের প্রাক্তন জওয়ান ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ধর্ষিতাকে। তার পরই দিলশাদকে জেল হেফাজতে পাঠানো হয়। দু’মাস আগেই জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...