Tuesday, May 19, 2026

Train Accident: আবার দুর্ঘটনা! লাইনচ্যুত ময়নাগুড়ির দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন

Date:

Share post:

ফের লাইনচ্যুত গুয়াহাটি-বিকানের এক্সপ্রেসের ইঞ্জিন। শনিবার সন্ধ্যায় ইঞ্জিনটি দোমোহনি থেকে শিলিগুড়ি জংশনে নিয়ে যাওয়ার সময় জংশন ডিজেল শেডে ফের লাইনচ্যুত হয়ে যায়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই।

প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি নিউ ময়নাগুড়ি ও নিউ দোমোহনি স্টেশনের মাঝখানে দাড়িভিজ এলাকায় লাইনচ্যুত হয় আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস। ঘটনায় মৃত্যু হয় ৯ জনের। জখম হন অন্তত ৪০ জন।  প্রাথমিক তদন্তের পর মেরামতির জন্য ইঞ্জিনটি নিয়ে আসা হচ্ছিল। তখনই এই বিপত্তি। এর জেরে ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সিকিম মহানন্দা এক্সপ্রেসকে ঘুরপথে চালানো হয়। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনটি লাইনচ্যুত হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন- Corona Update: রাজ্যে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, কমল পজিটিভিটিও

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...