Tuesday, May 19, 2026

Diamond Harbour: কোভিড পজিটিভ রেট এখন ৩%-এর অনেক নীচে, উচ্ছ্বসিত অভিষেক

Date:

Share post:

ডায়মন্ড হারবার (Diamond Harbour) মডেলে কম রয়েছে পজিটিভিটি রেট। কোভিড (Covid) পজিটিভ রেট ৩%-এর অনেক নীচেই থাকছে। নিজের ফেসবুক পেজে একথা নিজেই জানালেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এই ঘটনায় উচ্ছ্বসিত অভিষেক লেখেন, “পজিটিভিটি হার ৩% এর নীচে রয়ে গিয়েছে। অবিরাম প্রচেষ্টার ফসল এটি!

সকল ফ্রন্টলাইন কর্মী, আধিকারিকদের পাশাপাশি SHG এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিনন্দন যাঁরা পজিটিভিটি রেট কমাতে এবং ডায়মন্ড হারবারের মানুষের কল্যাণে কাজ করেছেন!”

প্রতিদিনই ডায়মন্ড হারবারে পজিটিভিটি রেট কম। শনিবারের রিপোর্ট অনুযায়ী রেট ১.৪০ %।

২২ জানুয়ারি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী:

১. মোট করোনা টেস্ট হয়েছে ১৫,৬৫১ জনের।

২. করোনা আক্রান্তের সংখ্যা ২২০।

৩. পজিটিভিটি রেট ১.৪০ %।

জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে ডায়মন্ডহারবার নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন সাংসদ অভিষেক। তাঁর নির্দেশের একদিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছিল মেগা কন্ট্রোল রুম , শুরু হয়েছিল ডক্টরস অন হুইল। সেল্ফ চেকিং ও ডবল মাস্কিং, হোম আইসোলেশন চলছে ডায়মন্ড হারবার জুড়ে। কোভিড নিয়ন্ত্রণে ডায়মন্ড হারবার মডেল এখন প্রতিষ্ঠিত। ডক্টরস অন হুইলেও সাফল্য আসছে। যা অনেক আগেই চালু হয়েছে। দুয়ারে চিকিৎসক। ডায়মন্ড হারবার, মহেশতলা, ঠাকুরপুকুরের মানুষকে আর ডাক্তার খুঁজতে অসুস্থ শরীরে বাড়ির বাইরে যেতে হচ্ছে না। চিকিৎসক হাজির হচ্ছেন রোগীর খোঁজ নিতে। কোভিড এর এই সময়ে এতে উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ।

আরও পড়ুন- Goa: গোয়ায় ঝড় তুলতে প্রস্তুত তৃণমূলের তারকা প্রচারকের তালিকা, যাচ্ছেন মমতা-অভিষেক

Related articles

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক! লড়াই থেকে সরে গেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর

ফলতার পুনর্নির্বাচনের প্রচারের শেষদিনে বিরাট চমক। প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের জাহাঙ্গীর খান (Jahangir Khan)। ২১...

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...