Friday, June 26, 2026

নেতাজি সংক্রান্ত একগুচ্ছ প্রশ্ন তুলে কেন্দ্রকে বিঁধল হিন্দু মহাসভা

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীতে রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করল অখিল ভারত হিন্দু মহাসভা।এলগিন রোডে নেতাজি ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখান তারা।হিন্দু মহাসভার কার্যকরী সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়।নেতাজিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করে এদিন একগুচ্ছ দাবি সনদ পেশ করেন তারা।
তাদের দাবি, ১৯৪৫ সালের ২৫ সেপ্টেম্বরের ব্যারাকপুর সাহেব বাগান হত্যা কাণ্ডের ঐতিহাসিক তদন্ত করে ওই দিনটিকে পূর্ণ মর্যাদা দিতে হবে । আজাদহিন্দ শহীদদের স্মৃতিতে সাহেব বাগানে আন্তর্জাতিক মানের স্মৃতি সৌধ নির্মাণ করতে হবে।এমনকি, সাহেব বাগানের নাম পরিবর্তন করে ‘ শহীদ তীর্থ ‘ করতে হবে। বারাসত – ব্যারাকপুর রোডকে ‘ আজাদ হিন্দ শহীদ স্মৃতি সরণি ‘ করতে হবে।
এরই পাশাপাশি, নীলগঞ্জ সেতুকে ‘ আজাদহিন্দ শহীদ সেতু ‘ নামকরণের দাবি জানান তারা। নীলগঞ্জ কে ঐতিহাসিক পীঠস্থান রূপে চিহ্নিত করার পাশাপাশি, অবিলম্বে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের সমাধান করতে হবে। ২১ শে অক্টোবর দিনটিকে আজাদহিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস রূপে জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা।
সাধারণতন্ত্র দিবসে বাংলার ‘নেতাজি ট্যাবলো’ কেন মোদি সরকার বাতিল করলো, এদিন সরাসরি প্রশ্ন তুললেন অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক চন্দ্রচূড় গোস্বামী।তার প্রশ্ন, কেন নেতাজির অন্তর্ধান রহস্য প্রকাশ করা হচ্ছে না ? কেন এই বিশেষ দিনেই নেতাজি কে মনে করা হয় এবং পরে ভুলে যায় সরকার ? কেন নেতাজিকে নিয়ে রাজনীতি ? এমনই একগুচ্ছ প্রশ্নের সামনে কেন্দ্রীয় সরকার কে বিঁধল তারা।

Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...