Saturday, June 13, 2026

জয়প্রকাশ-রীতেশকে শোকজ, বিস্ফোরক শান্তনু বললেন, সব বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করব

Date:

Share post:

বিজেপির সংসারে জোর লড়াই। লড়াই থামার উপায় নেই। বরং কাদা ছোড়াছুড়ি আরও তীব্র হলো রবিবার। শোকজ চিঠি পাঠানো হলো জয়প্রকাশ মজুমদার আর রীতেশ তেওয়ারিকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, দল বিরোধী মন্তব্য। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চিঠি জয়প্রকাশ বা রীতেশ এখনও পাননি। কিন্তু চিঠির কথা শুনে প্রকাশ্যেই দলীয় নেতৃত্বকে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেছেন, কতজনকে বের করবে? আমি গোটা রাজ্যের সব বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করব। তার মানে সব বিক্ষুব্ধদেরই কি বহিষ্কার করবে?

রবিবার ফের পিকনিক রাজনীতি বিজেপির বিক্ষুব্ধদের। এদিন সকাল থেকে গোবরডাঙায় পিকনিক হয়। ছিলেন শান্তনু সহ এলাকার বেশ কিছু পরিচিত বিজেপি নেতা। শান্তনু বলেন, আমি শুধু নিজের এলাকা নয়, সারা রাজ্যের বিক্ষুব্ধদের সঙ্গে বৈঠক করব। দলে কোথাও ক্ষোভ থাকলে তাকে তো প্রশমন করতে হবে। শান্তনু যখন গোবরডাঙায় বসে একথা বলছেন, তখন কলকাতায় বসে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, এমন কোনও কর্মসূচি দলের নেই। তাহলে শান্তনু করছেন কী করে? জবাবে সুকান্ত কার্যত মেনে নেন ঠিক হচ্ছে না। যদিও হাল্কা করার জন্য বলেন, পিকনিক নিয়ে দলীয় নির্দেশ থাকতে পারে না। আমায় ডাকলে আমিও যাব। ঠিক তারপরেই জয়প্রকাশ রীতেশকে শোকজ করা হয়।

আরও পড়ুন:বাবাকে সম্মান দেয়নি কংগ্রেস, বিজেপির উগ্র হিন্দুত্বকেও নিন্দা নেতাজি কন্যার

বিজেপির অন্দরমহল বলছে, এটা আসলে ঝিকে মেরে বউকে শেখানোর রাজনীতি। এই দুজকে চিঠি দিয়ে আসলে শান্তনুকে বার্তা দেওয়া হলো। লক্ষ্যণীয় হলো, গোবরডাঙার পিকনিকে রবিবার ছিলেন না জয়প্রকাশ ও রীতেশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...