Wednesday, May 20, 2026

খোঁজ মিলল অরুণাচলের অপহৃত কিশোরের, হদিশ দিল লালফৌজই

Date:

Share post:

৭২ ঘন্টা পর অবশেষে অরুণাচলের(Arunachal) নিখোঁজ কিশোরের খোঁজ পাওয়া গেল। আর সেই খোঁজ দিল চিনের সেনাবাহিনী। ওই কিশোরের খোঁজ পাওয়ার পর ভারতীয় সেনাকে বিষয়টি জানায় চিন। রবিবার ভারতীয় সেনার(Indian Army) তরফে বিষয়টি প্রকাশ্যে আনা হয়েছে।

ভারতীয় সেনার তেজপুরের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে জানান, “চিনের সেনার তরফে আমাদের জানানো হয়েছে ওঁরা অরুণাচলের এক কিশোরের খোঁজ পেয়েছে। তাঁদের তরফে প্রয়োজনীয় নিয়ম পালন করা হচ্ছে।”

উল্লেখ্য, মিরম তারন (Miram Taron) নামের ওই ১৭ বছরের কিশোর মঙ্গলবার তার এক বন্ধুর সঙ্গে ভারত-চিন সীমান্তের লুংটা জর এলাকায় শিকারে গিয়েছিল। তখনই চিনা সেনা তাঁকে অপহরণ করে। মিরমের বন্ধু জনি ইয়াইং অল্পের জন্য চিনা সেনার হাত থেকে রক্ষা পায়। জনিই বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনে। বুধবার রাতে স্থানীয় সাংসদ তাপির গাঁও একের পর এক টুইট করে এই ঘটনার কথা প্রকাশ্যে আনেন। তাঁর অনুরোধ, দ্রুত ভারতীয় এজেন্সিগুলি সক্রিয় হয়ে মিরম তারনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।

আরও পড়ুন:Ritesh Tiwari: শোকজের জবাবে রীতেশ, এইসব নব্য বিজেপি শোকজ করতেও জানে না!

কেন্দ্রের নির্দেশে এরপর সক্রিয় হয়ে ওঠে ভারতীয় সেনা। চিনকে গোটা বিষয়টি জানানো হয়। এবং প্রটোকল অনুযায়ী কৃষককে ভারতে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়। তবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এই ধরনের কোন ঘটনার জানেন না বলে দাবি করেন। এর পর সেই চিনা সেনাই জানাল এক কিশোরের হদিশ তারা পেয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

Related articles

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...

ম্যান সিটির দায়িত্ব ছাড়ছেন গুয়ার্দিওলা, শিষ্যের হাতেই যাচ্ছে কোচের দায়িত্ব!

ম্য়ান সিটির সঙ্গে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) নামটা সমার্থক হয়ে গিয়েছিল। সিটিজেনদের দু হাত ভরে সাফল্য দিয়েছেন গুরু...

জনগণের সরকার মানুষের প্রত্যাশা পূরণ করবে, শিলিগুড়ির বিজেপি কার্যালয় থেকে বার্তা শুভেন্দুর 

মাত্র দু সপ্তাহ হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), এরমধ্যেই রাজ্য সরকারের একাধিক ঘোষণা...