Thursday, May 14, 2026

রাজধানীতে নৌসেনার প্যারেড মহড়ায় বাজল আর.ডি.বর্মনের ‘মনিকা ও মাই ডার্লিং’, ভাইরাল ভিডিও

Date:

Share post:

৭৩ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দিল্লিতে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দিল্লির রাজপথে শুরু হয়েছে কুচকাওয়াজের প্রস্তুতি। চলছে নানান মহড়া। এদিকে, রবিবার রাজপথে যে দৃশ্য দেখা গিয়েছে, তা নিয়ে ভিডিয়োবন্দি হতেই ভাইরাল হয়। সেখানেই হঠাৎ বেজে উঠল আর ডি বর্মণের ‘মণিকা ও মাই ডার্লিং’ গানটি। গান গাইলেন সেনা জওয়ানরা (Indian Navy)। গানের তালে নাচলেনও তাঁরা। আর তা নিয়েই নৌসেনা অফিসাররা দিল্লির রাজপথে প্যারেডের প্রস্তুতির ফাঁকে এই মিউজিকের তালে মেতে ওঠেন।

সরকারের তরফে টুইটারে সেরকমই একটি ভিডিও শেয়ার করা হয়েছে । যা মুহূর্তেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় । ভিডিওতে দেখা যাচ্ছে, নৌ সেনা জওয়ানদের হাতে সমরাস্ত্র। বাজছে ‘মণিকা ও মাই ডার্লিং’ গানের সুর। একসময় গানের সঙ্গে গলাও মেলালেন তাঁরা । নাচও করলেন । নয়াদিল্লির বিজয় চকে (Vijay Chowk) কুচকাওয়াজের অনুশীলন চলাকালীন ভারতীয় নৌসেনার এমনই এক অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকল দেশবাসী।

মাইগভইন্ডিয়া(MygovIndia)-র টুইটারে ওই ভিডিয়ো শেয়ার করে লেখা হয়েছে, ‘কী দুর্দান্ত দৃশ্য! এই ভিডিয়ো দেখে আপনি মজা পাবেন ।” এটা আসলে প্রজাতন্ত্র দিবসের প্রচার ভিডিয়ো । যা দেখে বেশ মজা পেয়েছেন নেটাগরিকরা।

আরও পড়ুন- নেতাজি জন্মজয়ন্তীতে তৃণমূল ছাত্র পরিষদ প্যারামেডিকেল ইউনিটের সমাজকল্যাণমূলক উদ্যোগ

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...