Wednesday, May 13, 2026

National: শীনা বোরা কি জীবিত? নাকি মিথ্যা বলছেন ইন্দ্রাণী? হত্যা মামলায় নতুন মোড়!

Date:

Share post:

শিনা বোরা (Sheena Bora) হত্যা মামলায় নয়া ট্যুইস্ট। শিনার মা জেলবন্দি ইন্দ্রাণী (Indrani Mukherjee) কিছুদিন আগে দাবি করেছিলেন, তার মেয়ে জীবিত। আর তা প্রমাণ করতে সিবিআই (CBI)আদালতে আবেদনও করে ফেললেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। বিচারপতি তদন্তের নির্দেশও দিয়েছেন সোমবার। ফলে তদন্তের অপেক্ষা। তদন্তেই উঠে আসবে আসল তথ্য।  মামলার মোড় ঘোরাতে ইন্দাণী মিথ্যা বলছেন, নাকি অন্য কাউকে শিনা(Sheena Bora) বলে প্রমাণ করতে চাইছেন? রহস্য বাড়ছে।

আরো পড়ুন বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

আবারও খবরের শিরোনামে শিনা বোরা হত্যা মামলা (Sheena Bora murder case)। ২০২১ সালে শীনা বোরা জীবিত আছে বলে যে দাবি করা হয়, তার প্রেক্ষিতে এবার বিশেষ সিবিআই আদালতে আবেদন করলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের (Indrani Mukherjee) আইনজীবী। সিবিআই কে ঘটনার তদন্তের দায়িত্ব দিলো আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালে আশা কোরকে নামে এক মহিলা শিনা বোরার সাথে কাশ্মীরে দেখা করেছেন বলে দাবি করা হয়। প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি শিনা জীবিত? কারণ ২০১২ তে শিনা বোরা হত্যার ঘটনার অভিযোগে ইন্দ্রাণী মুখোপাধ্যায় শাস্তি ভোগ করছেন। যদিও পিটার মুখোপাধ্যায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন। এর আগে ইন্দ্রাণীর আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। ২০২১ সালের নভেম্বরে তাঁর জামিনের আবেদনের শুনানি হয়েছিল, এবং বিচারপতি এনডব্লিউ সাম্ব্রে এটি অস্বীকার করেছিলেন। যোগ্যতার ভিত্তিতে জামিন প্রত্যাখ্যান করার সময়, বিচারপতি সাম্ব্রে বলেছিলেন, “এই আদালত নীচের আদালতের দ্বারা প্রদত্ত কারণগুলির সাথে সম্পূর্ণরূপে একমত। পরিস্থিতিগত প্রমাণের আকারে উপাদানগুলি এই অপরাধে মুখার্জির সরাসরি জড়িত থাকার দৃঢ় সমর্থন করে।”

সোমবার বিশেষ সিবিআই আদালতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের আইনজীবী কাশ্মীরে শিনা বোরা জীবিত থাকার দাবি তুলে, কাশ্মীর প্রসঙ্গ টেনে একটি আবেদন করেছেন যা গৃহীত হয়েছে৷এই দাবিটি ইঙ্গিত করে যে শিনা বোরা জীবিত এবং তাই আদালত সিবিআই কে এই বিষয়ে প্রমাণ  দাখিল করতে বলেছে৷ আগামী ৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...