Tuesday, June 23, 2026

Winter: কনকনে ঠান্ডার দাপটে কাঁপছে উত্তর ভারত, শৈত্যপ্রবাহের সতর্কতা জারি পাঁচ রাজ্যে

Date:

Share post:

ফের উত্তর পশ্চিম ও মধ্য ভারত নিয়ে সতর্কতা জারি করল মৌসম ভবন। পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্রের কিছু অংশে আগামী পাঁচ দিন তাপমাত্রার পতন হবে। নয়াদিল্লির মৌসম ভবনের তরফে , দিল্লির জন্য শীতল দিনের সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:Weather Forecast:পিছু হটছে পশ্চিমী ঝঞ্ঝা, আজ থেকেই পারদ পতনের সম্ভাবনা

নয়াদিল্লির মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে রাজধানীর তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পঞ্জাবের বেশ কিছু অংশে কুয়াশা থাকলেও তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রিতে। আগামী কয়েক দিনে দিল্লি ছাড়া উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শৈত্যপ্রবাহ থেকে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের কিছু নির্দিষ্ট এলাকায়। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত ওই সব এলাকার আকাশ পরিষ্কার থাকবে। সেইসঙ্গে হুড়মুড়িয়ে নামবে রাতের তাপমাত্রা ।

পাশাপাশি সকাল ও রাতে ঘন কুয়াশার কারণে প্রতি বছরের মতো এ বারেও উত্তর ও উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন ট্রেন দেরিতে চলছে। ব্যাহত হচ্ছে উড়ান পরিষেবাও। সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বলা হয়েছে সাধারণ মানুষকেও।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...