Monday, May 18, 2026

‘ক্ষমতার স্বাদ পেতে বিজেপি করে নাও’ – সুকান্ত কে তোপ, রীতেশকে সমর্থন তথাগতর

Date:

Share post:

ক্রমশই বাড়ছে বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। দলবিরোধী মন্তব্যের জন্য রবিবার দলের পুরানো নেতা রীতেশ তিওয়ারিকে শো-কজ করে বিজেপির রাজ্য নেতৃত্ব। তাতে কোন মন্তব্যের জন্য তাঁকে শো-কজ করা হয়েছে তার কোনও উল্লেখ নেই। উল্লেখ নেই শো-কজের উত্তর দেওয়ার সময়সীমাও। শো-কজের পর বিজেপি নেতা রীতেশ তিওয়ারির পাশে দাঁড়ালেন তথাগত রায় (Tathagata Roy)।

আরও পড়ুন – “একজন সাধু কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না,” যোগীকে কটাক্ষ অভিমুক্তেশ্বরানন্দের 

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতেশকে শো-কজ করার বিরোধিতা করেন তিনি। দলের খারাপ সময়ের সঙ্গী রীতেশ বলেন তথাগত (Tathagata Roy)। এদিন তথাগত রায় বলেন, “রীতেশ বহু পুরনো কর্মী। রীতেশ যখন থেকে পার্টি করে তখন কলকাতায় দলে হাতে গোনা লোক ছিল। ক্ষমতার স্বাদ পেতে বিজেপি করে না ও।” তথাগত রায়ের স্পষ্ট দাবি, কেন রীতেশকে শো-কজ করা হয়েছে তার বিস্তারিত কারণ চিঠিতে উল্লেখ করা হয়নি।

পাশাপাশি বিজেপির ২ শিবিরের পোস্টার নিয়ে লড়াইয়ে আশঙ্কিত তথাগত রায় (Tathagata Roy)। তিনি বলেন, “পক্ষে বা বিপক্ষে পোস্টার টাঙানো বিজেপির সংস্কৃতি নয়। এতে দলের ভালো হবে না।” সোমবার এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, “যত দ্রুত সম্ভব জবাব প্রত্যাশা করছেন তাঁরা।”

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...